শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাণীশংকৈল উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা। পীরগঞ্জের সিন্দাগড় দূর্গা মন্দিরের উন্নয়ন কাজের উদ্বোধন, ৩ লাখ টাকার অর্থ বরাদ্দ দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রা:) দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পের পানির পাইপে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে মামলা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সকলের সম্মিলিত প্রচেষ্টায় পিছিয়ে পড়া সিলেটকে এগিয়ে নিতে হবে : সিসিক মেয়র

  • আপডেট সময়ঃ সোমবার, ১৫ জুলাই, ২০২৪

সিলেট মহানগর প্রতিনিধিঃ

শিক্ষা ক্ষেত্রে সিলেট এখন পিছিয়ে পড়েছে। আগে বিভিন্ন প্রতিষ্ঠানে বড় কর্মকর্তা সিলেটের ছিলেন বর্তমানে তার সংখ্যা উদ্বেগজনক ভাবে কমেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় পিছিয়ে পড়া সিলেটকে এগিয়ে নিতে হবে। আগামী প্রজন্মকে মেধাবী প্রজন্ম হিসেবে গড়ে তুলার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী।

সোমবার (১৫ জুলাই) সিলেট শিক্ষা বোর্ডে এমপ্লয়ীজ ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন— আমরা উন্নত ও পরিবেশ বান্ধব সিলেট চাই। কিন্তু আমরা পাহাড় কাটছি, গাছপালা কেটে পরিবেশ ধ্বংস করছি। সিলেটকে গ্রীণ, ক্লিন স্মার্ট তৈরি করতে হলে আমাদের আরও সচেতন হতে হবে। পরিবেশ রক্ষা করতে হবে। সিলেটের উন্নয়নে সবধরনের সহযোগিতা করবেন প্রধানমন্ত্রী।

সকলের সম্মিলিত প্রচেষ্টায় পিছিয়ে পড়া সিলেটকে এগিয়ে নিতে হবে। কোন পেশাকে ছোট মনে করা উচিৎ নয়। যেকোন কাজকে সম্মান করে আমাদের সবাইকে কর্মমুখী হতে হবে। বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করার জন্য প্রধানমন্ত্রী নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তারই নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ নির্মিত হবে।

নিরঞ্জন সিংহের সভাপতিত্বে ও মোঃ হেলাল উদ্দিনের পরিচালনায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার। এসময় সিলেট শিক্ষা বোর্ড ও সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা—কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »