Categories: জাতীয়

বালাগঞ্জে ১৫ লক্ষ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

এম মখলিছ খান-

সিলেটের বালাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় জুন-জুলাই মাসে মোবাইল কোর্ট পরিচালনা করে আনুমানিক ১৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করে পুড়ে ফেলা হয়েছে । প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক এর নেতৃত্বে এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

হাওড় অঞ্চলে দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে রবিবার (০৭ জুলাই) উপজেলা জ্যেষ্ঠ মৎস্য দপ্তরের বাস্তবায়নে সকাল থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত অভিযানে পূর্বপৈলনপুর, বোয়ালজুর (আংশিক), বালাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আনুমানিক ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী (ম্যাজিক), মশারী (কাপড়ী) জাল, কারেন্ট জাল জব্দ করে উৎসুক জনতার সামনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনার সময় উপজেলা সমাজসেবা কর্মকর্মা জুয়েল আহমদ, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বনিক (অ:দা:) ও বালাগঞ্জ থানার একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। জনসম্মুখে জাল পুড়ানোর সময় উপস্থিত ছিলেন, পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী।

Press Didar

Recent Posts

জাতীয় রক্তদাতা দিবসে সীতাকুণ্ডে সামাজিক সংগঠনসমূহের যৌথ উদ্যোগে ‘ফ্রি ব্লাড ক্যাম্পেইনিং’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সীতাকুণ্ড: জাতীয় রক্তদাতা দিবস উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ড সিকিউরিটির সামনে বিভিন্ন সামাজিক ও মানবিক…

6 hours ago

ইপিজেডে যুবদলের নতুন অফিস উদ্বোধন: “সবার আগে বাংলাদেশ” স্লোগানে কাজ করার আহ্বান মোহাম্মদ হোসেন টিটু

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ৩৯ নম্বর ওয়ার্ডের আকমল আলী রোড সংযোগ সড়ক এলাকায়…

6 hours ago

চাঁদা না পেয়ে বাগানের ১৯টি গাছ কেটে ধ্বংস! সংবাদ সম্মেলনে নুরুল আবছারের দাবি, জীবন ও পরিবারের নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে ৮ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি,…

7 hours ago

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাতীয় যুব দিবস উদযাপিত: সম্মাননা পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তা, সংগঠক ও প্রতিষ্ঠান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে চট্টগ্রামের…

23 hours ago

কুমিরায় চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের উঠান বৈঠক: “সৃষ্টিকর্তা যথেষ্ট দিয়েছেন, এখন মানুষের সেবা করতে চাই”

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার…

1 day ago

উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ইসমাইলের বাবার ইন্তেকাল: সর্বস্তরের শোক ও জানাজা সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ ইসমাইলের বাবা, সাবেক বিডিআর সুবেদার মোঃ…

1 day ago

This website uses cookies.