স্বপন কুমার রায় (খুলনা) ব্যুরো প্রধানঃ
আসন্ন দাকোপে লাউডোব ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কর্মবীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদ, মন্দির ও খৃষ্টানদের কবর স্হানের প্রতিষ্ঠাতা সাবেক চেয়ারম্যান ও সদ্যবিদয়ী খুলনা জেলা পরিষদ সদস্য সরোজিত কুমার রায়। , আজ ৬ জুলাই শনিবার বিকাল ৪ টারদিকে লাউডোব বুড়ির ডাবুর বাজারে সরোজিত কুমার রায়ের হাজরো সমর্থকের শ্লোগানে মুখরিত হয়ে উঠে। শক্তির জানান দিয়ে,বিরোধী শিবিরে প্রতিদ্বন্দীতাপূর্ণ নির্বাচনের আভাস দিয়ে, লাউডোব উপ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা সরোজিত কুমার রায়কে নির্বাচিত করার আহবান জানান, লাউডোব বাসীকে।এ সময় প্রার্থী সরোজিত কুমার রায় ,বলেন, আগামী ২৭ জুলাই লাউডোব ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী। আপনাদের স্নেহ, ভালোবাসা, দোয়া, মূল্যবান ভোট ও সার্বিক সহযোগিতা আমাকে লাউডোব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচিত করবেন। লাউডোব ইউনিয়নকে একটি আধুনিক,উন্নত,মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার সুযোগ করে দিবেন।
লাউডোব ইউনিয়ন সহ দাকোপের আওয়ামী রাজনীতির কর্নধর,সুখে দুঃখে লাউডোব বাসীর সাথে থেকেছেন,তৃণমূল থেকে উঠে আসা এই নেতা,লাউডোব ইউনিয়নের উন্নয়ন ও মানবিক কাজে বিশেষ ভূমিকা পালন করেন। তাই জনগন তাকে বিমূখ করবে না,এমনটি বলছেন সমর্থকেরা।
পথ সভায় বক্তৃতা করেন, ,সাবেক ইউপি সদস্য নিমাই চাঁদ দাস ইউপি সদস্য প্রদিপ সরদার,সাবেক ইউপি সদস্য সুরন্জন কয়াল, ইউপি সদস্য তাপস হালদার,বিজন বাড়েই সহ আরো অনেকে।
নিজস্ব প্রতিবেদক, সীতাকুণ্ড: জাতীয় রক্তদাতা দিবস উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ড সিকিউরিটির সামনে বিভিন্ন সামাজিক ও মানবিক…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ৩৯ নম্বর ওয়ার্ডের আকমল আলী রোড সংযোগ সড়ক এলাকায়…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে ৮ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি,…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে চট্টগ্রামের…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ ইসমাইলের বাবা, সাবেক বিডিআর সুবেদার মোঃ…
This website uses cookies.