মেহেদী হাসান অপূর্ব,সিলেটঃ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জস্থ পর্যটন স্পট সাদাপাথর থেকে ফেরার পথে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। রবিবার (৩০ জুন) বিকাল ৪টার দিকে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের খাগাইল নামক স্থানে পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- নরসিংদী সদর থানার দেলোয়ার হোসেনের স্ত্রী স্মৃতি আক্তার (২৫) ও তাদের ৭ বছরের শিশুছেলে আব্দুল্লাহ। এ ঘটনায় দেলোয়ার হোসেন ও অটোরিকশাচালক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা অটোরিকশার যাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দেলোয়ার হোসেন স্ত্রী-সন্তান নিয়ে রবিবার সকালে সিলেট শহর থেকে সাদাপাথর বেড়াতে যান। বিকালে অটোরিকশাযোগে সিলেট ফেরার পথে খাগাইল এলাকায় তাদের গাড়ি আসলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই স্মৃতি ও আব্দুল্লাহ মারা যান। আহত হন দেলোয়ার ও অটোরিকশাচালক।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানাপুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনা ও দুজনের মৃত্যুর বিষয়টি টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর। তিনি বলেন- নিহতদের ময়না তদন্ত করা হবে। দুঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…
ঠাকুরগাঁও সংবাদদাতা: সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…
কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…
This website uses cookies.