Categories: জাতীয়

ছাতকের সোনালী বাংলা বাজারে মাকুন্দা নদীর তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকের সোনালী বাংলা বাজারে মাকুন্দা নদীর তীরবর্তী নির্মানাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শুক্রবার সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মো. আবু নাছির। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল্লাহ আল- মামুন, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কমকর্তা (জাহিদপুর) আশিষ কুমার চক্রবর্তী।

জানা যায়, গত বছরের এপ্রিল থেকে উপজেলার সোনালী বাংলা বাজারে মাকুন্দা নদীর তীরবর্তী সরকারী জায়গা বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়াসহ অবৈধ স্থাপনা নির্মান কাজ শুরু করা হয়। খবর পেয়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (জাহিদপুর ) আশিষ কুমার চক্রবর্তী ঘটনা স্থল পরিদর্শন করেন ও অবৈধ স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করার জন্য বলা হয়। কিন্ত সেই সময়েও নিষেধ অমান্য করে অবৈধ স্থাপনা নির্মাণ কাজ চলমান রাখেন অবৈধ স্থাপনা নির্মাণকারীরা। পরবর্তীতে তৎকালীন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন ঘটনা স্থল পরিদর্শন করেন এবং লাল পতাকা টানিয়ে অবৈধ স্থাপনা নির্মান কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

গত বৃহস্পতিবার লাল পতাকা উপেক্ষা করে অদৃশ্য শক্তির বলে উক্ত সরকারী জায়গায় ফের নির্মান কাজ শুরু করেন সোনালী বাংলা বাজার পরিচালনা কমিটির লোকজন। খবর পেয়ে উপজেলা নির্বার্হী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্নার নির্দেশে শুক্রবার সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির অবৈধ স্থাপনা উচ্ছেদের সত্যতা নিশ্চিত করেছেন।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

2 hours ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

23 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

23 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.