Categories: জাতীয়

মৌলভীবাজারের জনশুমারি ও ‍গৃহগণনা ২০২২ – জনসংখ্যা প্রকাশ

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী-

মৌলভীবাজার জেলার জনশুমারি ও ‍গৃহগণনা ২০২২-এর রিপোর্ট প্রকাশ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে জেলা প্রসাসক হল রুমে জনশুমারি ও ‍গৃহগণনা ২০২২ রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

জনশুমারি অনুযায়ী মৌলভীবাজার জেলায় মোট জনসংখ্যা ২১ লাখ ২৩ হাজার ৪৪৪ জন। নারী ১১ লাখ ২ হাজার ৬১৭ জন এবং পুরুষ ১০ লাখ ২০ হাজার ৭৩২ জন। পুরুষ ৪৮.০৭ শতাংশ এবং নারী ৫১.৯৩শতাংশ। অর্থাৎ পুরুষের চেয়ে নারী সংখ্যা ৮১ হাজার ৮৮৫ বা ৩.৮৬ শতাংশ বেশি।

পরিসংখ্যানে দেখা যায় ১৯৮১ সালে মৌলভীবাজারে জনসংখ্যা ছিলো ১৪ লাখ ২৯ হাজার, ১৯৯১ সালে ১৩ লাখ ৭৭ হাজার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাম্মাৎ শাহীনা আক্তার।

সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ।

স্বাগত বক্তব্যে জেলার জনশুমারি ও খানার পরিসংখ্যান তুলে ধরেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক সৌরভ পাল মিঠুন।

এ সময় আরো বক্তব্য রাখেন , মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরনির্বাহী প্রকৌশলী মোঃ খালেদুজ্জামান,প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত প্রমুখ।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

2 hours ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

23 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

23 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.