Categories: জাতীয়

সিলেট ধোপাগুল থেকে ৮ লাখ টাকার চিনিসহ ট্রাক জব্দ

এম.মখলিছ খান-

সিলেটের শহরতলীর ধোপাগুলা বাজারে মহানগর ডিবি পুলিশের অভিযানে প্রায় আট লাখ টাকা মূল্যের ১৩০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে মহানগর ডিবি পুলিশের টিম চিনি উদ্ধার করে ও একটি ট্রাক জব্দ করে।

এদিন রাত ৯টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ডিবি) শাহরিয়ার আল মামুন নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযান পরিচালনাকালে এসএমপি বিমানবন্দর থানাধীন ধোপাগুলা বাজারের সামনে চেকপোস্ট বসানো হয়।

এ সময় কোম্পানীগঞ্জ সীমান্ত থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন হলুদ-নীল রংয়ের টাটা হাইড্রলিক ট্রাক সিলেট শহরের দিকে আসছিল। ট্রাকটি থামার জন্য সংকেত দিলে চালক না থামিয়ে দ্রুত গতিতে (বাইপাস পয়েন্ট-কোম্পানীগঞ্জ) কাকুয়ারপাড় রাস্তার ওপর গাড়ি রেখে অজ্ঞাতনামা চালক ও তার একজন অজ্ঞাতনামা সহযোগী গাড়ি থেকে নেমে পূর্ব পার্শ্বের জঙ্গলের ভিতর দিয়ে দৌড়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ ১৩০ বস্তা ভারতীয় চিনি ও ট্রাকটি জব্দ করে। উদ্ধার হওয়া চিনির বাজার দর ৭ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অজ্ঞাতনামা পলাতক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

2 hours ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

23 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

23 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.