Categories: Uncategorized

জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন সীতাকুন্ডের ইউএনও রফিকুল

কাইয়ুম চৌধুরী, সীতাকুন্ডঃ

সোনার বাংলা গড়ায় প্রত্যয়: জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলাম।
চট্টগ্রাম জেলার উপজেলা পর্যায়ের কার্যালয় সমূহের প্রধানদের মধ্যে তিনি এ সম্মাননা অর্জন করেন।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এর কাছ থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, সততা ও নৈতিকতা, নেতৃত্বের গুণাবলি, সিদ্ধান্ত গ্রহণ, এপিএ ও প্রকল্প বাস্তবায়ন ও অভিলক্ষ্য বাস্তবায়নে দক্ষতাসহ মোট ১০টি মূল্যায়ন সূচকের ওপর ভিত্তি করে চলতি বছর এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলাম বলেন, সব সময় নিষ্ঠার সাথে সরকারি দায়িত্ব পালনের চেষ্টা করেছি। কাজের স্বীকৃতি আনন্দের। এ সম্মাননা আমার জন্য নিরন্তর অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
উল্লেখ্য, সীতাকুণ্ডে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কে.এম রফিকুল ইসলাম যোগদানের পর সততা ও নৈতিকতার সাথে সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক ও সামাজিক কাজ নিরলসভাবে করে যাচ্ছেন। তার কিছু উল্লেখযোগ্য কাজ: জঙ্গল সলিমপুরে ১০ একর জমি উদ্ধার; ডিসি পার্কের অবকাঠামো উন্নয়ন কাজ সমন্বয়; সবগুলো পরিবার পরিকল্পনা কেন্দ্রে ডেলিভারী রুম আধুনিকরণ; শতভাগ স্কাউট কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন; ৯ টি ইউনিয়নে ৯টি খেলার মাঠ প্রস্তুতকরণ; প্রতিটি স্কুলে ইংরেজি স্পিকিং কোর্সের আয়োজন; সফলভাবে ফ্লাওয়ার ফেসটিভ্যাল সমাপ্তিকরণ; সর্বজনীন পেনশন স্কিমে প্রায় ৭০০০ হাজার রেজিস্ট্রেশন সম্পন্নকরণ; এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় শিক্ষার্থীদের জন্য মহাসড়কে বিনামূল্যে বাসের ব্যবস্থাকরণ; নির্বাচনের সময় বাংলাদেশে প্রথম পূর্ণাঙ্গ ইলেকশন ওয়েবসাইট বানানো সহ অন্যান্য কার্যক্রম সফল ভাবে করেছেন তিনি।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

2 hours ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

23 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

23 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.