Categories: Uncategorized

কৃষি ইউনিটের উদ্যোক্তা সম্মাননা প্রদান করছেন ইপসা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড,চট্টগ্রামঃ

দেশে প্রতিবছর বেকার যুবকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে মাথা পিছু আয় কমছে। যদি তাদের একটি অংশ চাকরি না খুঁজে উদ্যোক্তা হওয়ার পথে হাঁটে তাহলে উদ্যোক্তা তৈরির পথ মসৃণ হবে। মাথা পিছু আয় বৃদ্ধি পাবে এর জন্য সরকারের সাথে যৌথ উদ্যোগে জনগণের দোরগোড়ায় গিয়ে কাজ করছে ইপসা।
২০২৪ সালে সফল উদ্যোক্তাদের সম্মানিত করতে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) উদ্যোক্তা সম্মাননা-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথি সীতাকু- উপজেলা নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলাম উপরোক্ত কথাগুলো বলেন।
সোমবার (২৪ জুন) ইপসার বীর মুক্তিযোদ্ধা এ. কে.এম মফিজুর রহমান মিলনায়তনে সমন্বিত কৃষি ইউনিট এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে। উদ্যোক্তাদের মাঝে সনদপত্র,সম্মাননা স্মারক, পুরস্কার প্রদান করা হয়।
ইপসার সহকারি পরিচালক ও সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পার্সন মোঃ সাইদ আখতারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হাবিবুল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন চৌধুরী, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ তহমিনা আরজু।
সমন্বিত কৃষি ইউনিটের প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম সরোয়ার ও কৃষি কর্মকর্তা মিহির মজুমদার ও মৎস্য কর্মকর্তা সাদমান সাকিবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সীতাকুন্ড – ইডিপি এরিয়া ম্যানেজার মোঃ তোফায়েল হোসেন, প্রজেক্ট ম্যানেজার মোঃ মহসিন মিঞা, আরএমটিপি প্রজেক্ট মানেজার ডা: ইমাম মোঃ আবু হেনা, সিভিক কনসোর্টিয়াম প্রজেক্ট ম্যানেজার শাহ সুলতান শামীম।
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের আওতায় ছয়জন সফল খামারীকে সম্মাননা প্রদান করা হয়। ছয় উদ্যোক্তা হলেন, শামীমা আক্তার, সায়রা আমীন, জায়েদা বেগম, নুর উদ্দিন, বাপ্পি, আবু তাহের।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

2 hours ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

23 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

23 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.