Categories: জাতীয়

খুলনার দাকোপে ভূমিসেবা সপ্তাহের আলোচনা সভা অনুষ্ঠিত

স্বপন কুমার রায়, খুলনাঃ

খুলনার দাকোপ উপজেলা ভূমি কার্যালয়ের উদ্যোগে গেল রোববার ৯ জুন সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে ভূমিসেবা সপ্তাহ-২০২৪। স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক প্রতিপাদ্যকে সামনে রেখে এবার ভূমিসেবা সপ্তাহ উদযাপন করা হয়।সকালে দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী উপজেলা ভূমি কার্যালয় চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ভূমিসেবা সপ্তাহ অনুষ্ঠানটির উদ্বোধন করেন। এই ভূমি সপ্তাহের কার্যক্রম চলমান থাকবে ৮ থেকে ১৪ জুন পর্যন্ত। ভূমি সপ্তাহ উপলক্ষে উপজেলা ভূমি কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে ভূমি কার্যালয় চত্বরে সরাসারি সেবাপ্রত্যাশিদের মাঝে সেবা প্রদান করেন ইউএনও জয়দেব চক্রবর্তী।
এ লক্ষে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের নিজস্ব কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ শেখ আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন দাকোপ থানা পুলিশের ওসি (তদন্ত) মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, ইউপি চেয়ারম্যান সুদেব কুমার রায়,দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস , সাধারণ সম্পাদক জি এম রেজা, সহকারি কমিশনার ( ভুমি) অফিসের প্রধান সহকারি মোঃ মোসাদ্দেক আলী, নাজির কিরণ বালা, সার্ভেয়ার মোঃ আকতারুজ্জামান, ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তা বৃন্দ,ভুমি অফিসের অফিস সহকারি মোঃ কামরুল ইসলাম ও মোঃ মিজানুর রহমান প্রমুখ।

Didar

Recent Posts

আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল: বুধবার থেকে জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় ১০ দিনের আয়োজন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: আহলে বায়তে রাসুল (সা.)-এর ত্যাগ, আদর্শ ও কারবালার মহান শিক্ষাকে স্মরণ করে…

1 hour ago

সিলেটে বিএনপির পরিচয়ের আড়ালে আ’লীগ নেতার ‘সুকৌশলী মাস্টারপ্ল্যান’: তৃণমূল জুড়ে তীব্র ক্ষোভ

সিলেট প্রতিনিধি- ​সিলেটের বিএনপি রাজনীতিতে অনুপ্রবেশকারী ও মুখোশধারী ব্যক্তিদের উপস্থিতি নিয়ে তৃণমূল পর্যায়ে তীব্র চাঞ্চল্য…

10 hours ago

জনগণকে আমার কাছে আসতে হবে না, আমি জনগণের কাছে যাবো: ওসি দাকোপ

খুলনা ব্যুরো- ​"জনগণকে আমার কাছে আসতে হবে না, আমিই জনগণের কাছে যাবো"—দায়িত্ব গ্রহণের পর এমনই…

10 hours ago

সীতাকুণ্ডে আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময়

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল…

1 day ago

সীতাকুণ্ডে মরহুম উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের কবরে জামায়াত নেতাদের শ্রদ্ধা ও জিয়ারত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর মরহুম থানা আমীর মাওলানা মিজানুর রহমানের কবর জিয়ারত…

1 day ago

এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ

নিজস্ব প্রতিনিধি-  দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের পলায়নপর জীবনে যবনিকা টানল…

2 days ago

This website uses cookies.