শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে শিশু ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দী দিলেন ভিকটিম সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

প্রথম ম্যাচে নেইমার-এমবাপ্পে ছাড়া শুরুতেই হোঁচট পিএসজি’র

  • আপডেট সময়ঃ রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

অনলাইন ডেস্কঃ

লিগে মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে শনিবার ঘরের মাঠে লরিয়ঁর সঙ্গে গোলশূন্য ড্র করেছে লুইস এনরিকের দল। দলবদল নিয়ে গুঞ্জনের মধ্যে থাকা কিলিয়ান এমবাপ্পে ও নেইমারকে এই ম্যাচের দলের বাইরে রাখেন পিএসজি কোচ।

ম্যাচের অষ্টম মিনিটে প্রথম ভালো সুযোগ পায় পিএসজি। বক্সের বাইরে থেকে অভিষিক্ত পর্তুগিজ ফরোয়ার্ড গনসালো রামোসের বাঁ পায়ের শট ঝাঁপিয়ে এক হাতে ফেরান সফরকারী গোলরক্ষক। ৩৬তম মিনিটে স্বাগতিকদের সামনে সুযোগ আসে আরেকটি। এবার ডিফেন্ডার লুকা এরনঁদেজের ভলি উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে।

দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রেখে আক্রমণ শাণায় পিএসজি। ৭৬তম মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিল তারা। স্প্যানিশ মিডফিল্ডার ফাবিয়ান রুইসের প্রচেষ্টা দারুণ দক্ষতায় ঠেকান গোলরক্ষক। যোগ করা সময়ে বক্সের বাইরে থেকে কার্লোস সলেরের বুলেট গতির শট পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে হতাশায় মাঠ ছাড়তে হয় শিরোপাধারীদের।

ম্যাচে ৭৮ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য পিএসজি শট নেয় মোট ১৯টি, যার ৪টি ছিল লক্ষ্যে। আর লরিয়ঁর ৪ শটের একটিও লক্ষ্যে ছিল না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »