Categories: জাতীয়

জন প্রতিনিধি আন্তরিক হলে গ্রাম্য আদালতেও অনেক সমস্যা সমাধান সম্ভব।

 

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ

সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজনে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায়” গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি বিষয়ে ইউনিয়ন পরিষদের সচিবদের সাথে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে । উক্ত দ্বি-মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে. এম. রফিকুল ইসলাম। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোহছেনা আক্তারের পরিচালনায় এতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সিপ্লাসের সাংবাদিক কামরুল ইসলাম দুলু এবং ৯টি ইউনিয়ন পরিষদের সচিব এবং শূন্য পদে গ্রাম আদালত পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি অংশগ্রহণ করেন।
সভায় সীতাকুণ্ড উপজেলায় ২০২৩-২০২৪ সালে গ্রাম আদালতে গৃহীত মামলার চিত্র, ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জসমূহ, শিক্ষণীয় দিকসমূহ পর্যালোচনাসহ গ্রাম আদালতের বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করা হয়। এছাড়াও হাতে কলমে প্রতিবেদন প্রস্তুত অনুশীলন, গ্রাম আদালত পরিচালনায় এবং নথি ব্যবস্থাপনায় ইউপি সচিবদের দায়িত্ব এবং করণীয়, তুলনামূলক পিছিয়ে পড়া ইউনিয়নসমূহের বিদ্যমান চ্যালেঞ্জসমূহ এবং দিক-নির্দেশনামূলক আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার কে. এম. রফিকুল ইসলাম বলেন, জন প্রতিনিধিগন আন্তরিক হলে গ্রামের লোকদের অনেক সমস্যা সমাধান সম্ভব,গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনায় গ্রাম আদালত আইন ও বিধি মেনে চলতে হবে এবং সরকারী নির্দেশনা সমূহ লক্ষ্য রাখতে হবে। যে সকল ইউনিয়ন গ্রাম আদালতের মামলা গ্রহণ এবং নিষ্পত্তিতে ভালো পারফরমেন্স করবেন তাদের উপজেলা পর্যায়ে চেয়ারম্যান এবং সচিবদের সম্মাননা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, ১নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদের সচিব আবুল কাশেম, ২নং বারৈয়াঢালা ইউপি সচিব রাজিয়া সুলতানা, ৫নং বাড়বকুণ্ড ইউপি সচিব আজিজুর রহমান, ৭নং কুমিরা ইউপি সচিব শোভন কান্তি, ৮নং সোনাইছড়ি ইউপি সচিব অমর কান্তি, ৯নং ভাটিয়ারী ইউপি সচিব সুমন বিশ্বাস, ১০নং সলিমপুর ইউপি সচিব আল-আমিন, ৬নং বাঁশবাড়িয়া আদালত সহকারী বন্ধনা দেবী, ৪নং মুরাদপুর আদালত সহকারী নাহিদা সুলতানা।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

1 hour ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

23 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

23 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.