Categories: জাতীয়

মৌলভীবাজার থেকে সুমন তালুকদারের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ- স্বাভাবিক মৃত্যু নাকি হত্যা!

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরীঃ

মৌলভীবাজার সদর উপজেলার গীর্জাপাড়াস্থ ফাটাবিল এলাকা থেকে সুমন তালুকদার (৪০) নামে একজনে অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, (১মে) শনিবার সন্ধ্যা ৭টার দিকে মৌলভীবাজার পৌরশহরের ১ন ওয়ার্ডের গির্জাপারাস্থ ফাটাবিলের ভাড়াটিয়া বাসা থেকে মোঃ সুমন তালুকদাররের অর্ধগলিত লাশ উদ্ধার করে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সুমন তালুকদারের বন্ধু শাহিন আহমদ একটি পোস্ট করেছেন যা হুবহু তুলে ধরা হলো__ ” ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার অতি পরিচিত বন্ধু সমতুল্য সুমন আহমেদ। দুই থেকে তিন দিন আগে সম্ভবত ঘরের ভিতরে হার্ট এটাক করে মৃত্যুবরণ করে। আজকে পুলিশ এসে ঘর থেকে লাশ বাহির করে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাহার বেহেস্ত নসিব করুন আমীন।”

মোঃ সুমন তালুকদার দীর্ঘদিন ধরে মৌলভীবাজার শহরের দক্ষিণ কলিমাবাদ এলাকায় বসবাস করতেন
এবং কলিমাবাদ এলাকায় চা পাতার ব্যবসা করতেন বলে জানা গেছে।

মৌলভীবাজার মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করে বলে খবর পাওয়া গেছে।

সুমন তালুকদারের মৃত্যু কবে হয়েছে, কিভাবে হয়েছে এবং তার মৃত্যু স্বাভাবিক নাকি হত্যা তা এখনো জানা যায়নি।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

1 hour ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

23 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

23 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.