Categories: জাতীয়

বিশ্বনাথে মৎস্য আড়ৎ নিয়ে দ্বন্দ্ব মিথ্যা তথ্য ও মানহানিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন।

সিলেট প্রতিনিধিঃ

বিশ্বনাথে মিথ্যা তথ্য ও মানহানিকর বক্তবের প্রতিবাদে উপজেলার মাহতাবপুর মৎস্য আড়ৎ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ব্যানারে এক মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

গত শুক্রবার বিকেলে উপজেলার মাহতাবপুর মৎস্য আড়ৎ সংলগ্ন সিলেট সুনামগঞ্জ মহাসড়কে মাহতাবপুর মৎস্য আড়ৎ ব্যবসায়ী সমবায় সমিতির ব্যানারে এ মানববন্ধন অনুষ্টিত হয়। রামপাশা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইমাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন,মৎস্য ব্যবসায়ী বশির উদ্দি, জমির উদ্দিন,রিয়াজুল হক,আতিকুর রহমান,নওশাদ মিয়া,জয়নাল আবেদীন, হারিছ উদ্দিন সহ প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন
গত ১৫ মে মাহতাবপুর মৎস্য আড়ৎ নিয়ে অনুষ্টিত একটি সংবাদ সম্মেলনে অবৈধ দখলদাররা বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ সমবায় কর্মকর্তা সহ মৎস্য ব্যবসায়ীদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য ও মিথ্যা তথ্য প্রদান করেছে।

বক্তরা আরও বলেন মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সভাপতি আব্দুল মান্নান ও সাধারন সম্পাদক শামছুল হক মোল্লা,সফাত আলী সহ কিছু অসাধু ব্যাক্তিদের নিয়ে একের পর এক সরযন্ত্র করে আসছে সাবেক ইউপি সদস্য হেলাল উদ্দিন।
তাদের ক্ষমতার মেয়াদ ২ বছর ৪ মাস আগে শেষ হলেও এখন তারা সভাপতি সাধারণ সম্পাদক দাবী করে জোরপূর্বক বাজার দখল ও চাদাবাজীতে লিপ্ত রয়েছে। উচ্ছ আদালতের নির্দেশ ও সমবায় কর্মকর্তাদের আদেশ অমান্য করে জোরপূর্বক মৎস্য আড়ৎতের অফিস তালাবদ্ধ ও বরফকল দখল করে রেখেছে তারা। এছাড়াও মসজিদের ৩৪ লক্ষ টাকা, সমিতির ৪৮ লক্ষ টাকা সহ মোট ৭২ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। এসব টাকা পয়সার হিসাব এডহক কমিটির কাছে দেওয়ার নির্দেশ থাকলেও তা মানছেন না। তাদের এমন কর্মকান্তে যে কোনো সময় সংঘাত সংঘর্ষের মাধ্যমে আইনশৃঙ্খলা অবনতি ঘটার আসংকা রয়েছে। এ বিষয়ে সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে মাননীয় আদালতে বিশ্বনাথ থানার নন এফআইআর প্রসিকিডশন নং ২৩/২০২৪ ইং গত ১মে ২০২৪ তারিখে ১০৭/১১৭ ধারা মুলে প্রতিবেদন দাখিল করেছেন বিশ্বনাথ থানা পুলিশ। মানববন্ধনে এসব বিষয় অভিযোগ করে মৎস্য ব্যাবসায়ীরা বলেন এত কিছুর পরও তারা ক্ষমতার দাপট দেখিয়ে বাজার দখল করার চেষ্টায় লিপ্ত রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানানো হয় মানববন্ধনে।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময়

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল…

6 hours ago

সীতাকুণ্ডে মরহুম উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের কবরে জামায়াত নেতাদের শ্রদ্ধা ও জিয়ারত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর মরহুম থানা আমীর মাওলানা মিজানুর রহমানের কবর জিয়ারত…

11 hours ago

এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ

নিজস্ব প্রতিনিধি-  দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের পলায়নপর জীবনে যবনিকা টানল…

1 day ago

রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন

বিশেষ প্রতিনিধি,রাউজান | ১৩ জুন ২০২৬ ​চট্টগ্রামের রাউজানে প্রকাশ্য দিবালোকে মাকসুদুল চৌধুরী (৪০) নামে স্থানীয়…

2 days ago

কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার: পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান…

2 days ago

সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা শাখার আমীর এবং পন্থিছিলা ইসলামীয়া দাখিল বিজ্ঞান…

2 days ago

This website uses cookies.