সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড সহকারী কমিশনার ভূমি অফিসে ধারাবাহিক ভাবে নিয়মিত গণশুনানী চালু রাখার কারণে ভূমি সংস্কার বোর্ডের আয়োজনে ” শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ ” পুরস্কার পেয়েছেন।
সূত্রে জানা যায়, ঢাকায় ভূমি সংস্কার বোর্ডের আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট ভূমি ব্যবস্হাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।এতে তথ্য প্রযুক্তির প্রসার ও উদ্ভাবনের মাধ্যমে নাগরিক সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিনকে ” শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ ” পুরস্কার তুলে দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন,ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মোঃ আব্দুস সবুর মন্ডল।প্রতি বিভাগ থেকে ২ জন করে মোট ৮টি বিভাগে ১৬ জন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাদের নিজ নিজ উপজেলায় গৃহিত ” উদ্ভাবনী উদ্যোগ ” উপস্হাপন করে।এই প্রতিযোগিতা ৩ জনকে পুরস্কৃত করা হয়।এদের মধ্যে সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিনের উদ্যোগটি প্রথম হয়।
এব্যাপারে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাস্মদ ফখরুজ্জামান বলেন,সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার মোঃ আলাউদ্দিন প্রথম পুরস্কারটি পাওয়ায় এটা গর্বের বিষয়।এমনকি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তার আইডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…
সীতাকুণ্ড প্রতিনিধি: সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…
This website uses cookies.