Categories: জাতীয়

সীতাকুণ্ডে উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের ইংলিশ স্পিকিং কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে।

রাফি চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধিঃ

সীতাকুন্ড উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যায়ের শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষতা বাড়ানোর লক্ষ্যে উপজেলা প্রশাসন, সীতাকুণ্ড কর্তৃক “অনলাইন ভিত্তিক ইংলিশ স্পিকিং কার্যক্রম” শুরু হয়েছে। অদ্য ১৮ মে (শনিবার) সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসন, সীতাকুণ্ড এর সার্বিক আয়োজনে, এমএফজেএফ ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এবং টেন মিনিটস স্কুলের অনলাইন কোর্সের মাধ্যমে স্পোকেন ইংলিশ কোর্স এর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সীতাকুণ্ড এবং এ আয়োজনের মূল পরিকল্পনাকারী কে. এম. রফিকুল ইসলাম। অনলাইনে গুগল মিট এর মাধ্যমে সংযুক্ত ছিলেন টেন মিনিটস স্কুলের কর্ণধার আইমান সাদিক এবং ইংলিশ স্পিকিং কোর্সের স্বনামধন্য শিক্ষক মুঞ্জারিন শহীদ।

উপজেলা নির্বাহী অফিসার সীতাকুণ্ড কে. এম. রফিকুল ইসলাম প্রতিনিধি কে বলেন, সমগ্র বাংলাদেশে উপজেলা লেভেলে এ ধরনের প্রোগ্রাম এটিই প্রথম। উপজেলার ভবিষ্যৎ কর্ণধার আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ইংরেজি শিক্ষায় পারদর্শী করে গড়ে তোলার উদ্দেশ্যে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে সীতাকুণ্ড উপজেলা সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যায়ের শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষতা বাড়ানোর এ অনলাইন ভিত্তিক ইংলিশ স্পিকিং কার্যক্রম জন্য সারা বাংলাদেশে মডেল উপজেলা হিসেবে থাকবে। প্রতিটি স্কুলে মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি ক্লাসের দেওয়া প্রজেক্টরের মাধ্যমে এ ক্লাস পরিচালিত হবে। ফলে এতে অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে না এবং প্রতিটি স্কুলের আইসিটি উপকরণের পর্যাপ্ত ব্যবহার নিশ্চিত হবে।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোস্তফা আলম সরকারে সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এমএফজেএফ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আরমান আহমেদ সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নুরছফা, উপজেলা আইসিটি প্রোগ্রামার আব্দুর রহিম, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সীতাকুণ্ড উপজেলার ৪০টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইংরেজি বিষয়ের শিক্ষক, প্রায় ৫০০জন শিক্ষার্থী,সংগঠনের উপদেষ্টা ও সদস্যবৃন্দ।

কোর্সটির মাধ্যমে অত্র উপজেলার প্রায় ১৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৫ হাজার শিক্ষার্থীকে ইংলিশ স্পিকিং শেখানো হবে। ২০৪১ এর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি শেখার প্রয়োজনীয়তা অপরিসীম। উপজেলা নির্বাহী অফিসার সীতাকুণ্ড কে. এম. রফিকুল ইসলাম এর এই দূরদর্শী সম্পন্ন চিন্তাভাবনা একটা উপজেলার ইংরেজি শিক্ষা ব্যবস্থাতে আমূল পরিবর্তন আনবে বলেই স্থানীয়দের বিশ্বাস, এ ধরণের উদ্যোগের ফলে ভবিষ্যত প্রজন্ম দেশকে নেতৃত্ব দানের ক্ষেত্রে সঠিক পথে এগিয় যাবে।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

1 hour ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

22 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

22 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.