তোমার হাত ধরে চাঁদ ছোঁয়ার স্বপ্ন আমার ,তোমার কাঁধে মাথা রেখে রাতের আকাশ দেখার খুব ইচ্ছে হয়,
তোমার পায়ে পা মিলিয়ে নদীর ধারে শক্ত ঘাসে চলার বড় সাধ হয় , তোমার বাঁ হাত দু’হাতে জড়িয়ে নির্জন কোন রাতে রাস্তায় হেঁটে চলতে বড্ড ইচ্ছা হয়।
তোমার সাথে নৌকা করে হারিয়ে যাবো কোন মাঝ নদীতে,
মাথায় বেলী ফুলের মালা আর শুভ্র কোন শাড়ীতে হবো অপ্সরা!
সাগর পাড়ে যাবো কোন পড়ন্ত বিকেল বেলা ,
নীল শাড়ী আর পায়ে নুপূর পড়ে মিশে যাবো কোন জলপরীর সাথে!
খুব ভোরে ঘুম থেকে উঠে স্নিগ্ধ সতেজ হাসি দিয়ে বলবো ভালোবাসি তোমায় ,
সূর্যের আভায় ঝলকে উঠা আমার মুখচ্ছবিতে ঝলসে যাবে তুমি,
আমার মায়াবী চোখের গভীরে হারিয়ে যাবে তুমি,
ভালোবাসার আলিঙ্গনে জড়িয়ে নিবে তোমার প্রশস্ত বুকে।
এমন ভাবে আমি একটু একটু করে মিশে যাবো প্রতিদিন তোমার প্রতিটি স্বপ্নে।
#মুনিয়া মুন।
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রাম-৪ আসন থেকে জনতার ভোটে নির্বাচিত নেতা লায়ন মোঃ আসলাম চৌধুরী…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলি করে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে (২৬) হত্যা এবং…
সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের অলিনগরে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬)…
সিলেট প্রতিনিধি : সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে নগরীতে এক…
কাইয়ুম চৌধুরী: চট্টগ্রামের খেজুরতলা, কাটগড়, রাজমণি ঘাট ও কাট্টলী ঘাটে সাংবাদিকতার পরিচয় দিয়ে মাছ লুটপাটের…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) শারদীয় দুর্গোৎসবের ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সীতাকুণ্ডে শুরু হয়েছে দুর্গাপূজার মূল…
This website uses cookies.