Categories: জাতীয়

ছাতকে পুকুর থেকে দুই লাখ টাকার মাছ চুরি করে বিক্রির অভিযোগ

ছাতক প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতকের হাসনাবাদ ঝাওয়া আশ্রয়ন প্রকল্পের পুকুর থেকে রাতের আধারে জাল দিয়ে মাছ চুরি করে বিক্রির অর্থ আত্মসাতের অভিয়োগ উঠেছে। গেল ২ মে আশ্রয়ন প্রকল্পের ২৫টি পরিবারের স্বাক্ষরিত এখানের বাসিন্দা মৃত তবারক আলীর ছেলে আবদুন নূর ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এ অভিযোগ দায়ের করেন। অভিযোগটির অনুলিপি দেওয়া হয়েছে সুনামগঞ্জের জেলা প্রশাসক, ছাতক উপজেলা সহকারি কমিশনার ভূমি, সমবায় কর্মকর্তা, কালারুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্যকে।

জানা যায়, ঝাওয়া আশ্রয়ন প্রকল্পের সমবায় সমিতির মাধ্যমে পুকুরে দীর্ঘদিন ধরে মৎস্য সংরক্ষণ ও আহরণ করে আসছে প্রকল্প অধিনস্থ বাসিন্দারা। তবে আবদুল হান্নানের ছেলে শাহজাহান, মৃত আসক আলীর ছেলে সেলিম মিয়া, মনু মিয়া ও ছুরাব আলীরা সমবায় সমিতির দায়িত্বে আসার পর থেকে সমিতির আয় ব্যয় হিসেব পাওয়া যাচ্ছেনা। এছাড়া প্রতি বছর পুকুরটি উপজেলা মৎস্য অফিসে প্রকাশ্যে নিলাম হলেও গেল দুই বছর ধরে নিলাম ছাড়াই চলছে যার জন্য আয়কৃত অর্থেরও হিসাব নেই। বিভিন্ন সময় সমিতির অধিনে নিলাম কার্যক্রম হলেও এর অর্থ এখানের গরিব অসহায়দের মান উন্নয়নে কোন ভূমিকা নেই। প্রতি বছর নিলামকৃত অর্থ আত্মসাতের মাধ্যমে অভিযুক্তরাই লাভবান হচ্ছেন। তাদের এমন কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করলে মারপিটসহ প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

এ বছরও নিলাম ছাড়া অভিযুক্তরা গেল ১০ থেকে ২২ এপ্রিল পর্যন্ত পুকুরের প্রায় লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির মাছ চুরি করে বিক্রি ও ভাগবাটোয়ারা করে নিয়েছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, গেল ১০ এপ্রিল রাতের আঁধারে কালো একটি প্রাডো গাড়ি যোগে তিন বস্তা মাছ চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। গেল বছর একি কায়দায় ওই পুকুর থেকে কয়েক লক্ষ টাকার মাছ চুরি করে বিক্রি করা হয়েছিল।

প্রতিকার চেয়ে এখানকার বাসিন্দারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ করার পর ৭৬ হাজার টাকা সমিতিতে প্রদান করা হলেও আজও সেই টাকার হদিস মিলছেনা। এ বিষয়ে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের মাঝে কিছু মাছ ভাগবাটোয়ারা করার কথা স্বীকার করেছেন, ঝাওয়া আশ্রয়ন প্রকল্প সমবায় সমিতির সাধারণ সম্পাদক ছুরাব আলী।

লিখিত অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মস্তাফা মুন্না বলেন, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Didar

Recent Posts

খাগড়াছড়ি জেলা পরিষদ: নিয়োগে অনিয়ম ও পারিবারিক উত্তরাধিকারের অভিযোগ

 কাইয়ুম চৌধুরী: ​খাগড়াছড়ি জেলা পরিষদকে ঘিরে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, জেলা পরিষদ…

3 days ago

নাগেশ্বরীতে মায়ের ঘরে আগুন দেওয়ার অভিযোগে ছেলে গ্রেপ্তার

প্রতিনিধি, কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকের টাকার জন্য বৃদ্ধা মায়ের বসতঘরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে…

3 days ago

সীতাকুণ্ডের চার ইউনিয়নে ত্রাণ বিতরণ: মানুষের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকবো — আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড | ১৮ জুলাই, ২০২৬ ​সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন…

4 days ago

বালিয়াডাঙ্গীতে পুকূরে ডুবে শিশুর করুণ মৃত্যু।

ঠাকুরগাঁও সংবাদদাতা: ঠাকূরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পুকূরের পানিতে ডুবে মোস্তাকিম নামে ৩ বছরের এক শিশুর মর্মান্তিক…

4 days ago

ভূরুঙ্গামারীতে মোটরবাইকের ধাক্কায় নারী নিহত

রংপুর সংবাদদাতা: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মোটর বাইকের ধাক্কায় রাশেদা খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছে।…

5 days ago

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও, ১৫ জুলাই: ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় বজ্রপাতে আনোয়ার প্রভু (৫৫) ও তার ছেলে…

5 days ago

This website uses cookies.