দেশি নিউজ অনলাইন-
অর্থ সংকট মেটাতে ব্যাংকে সঞ্চিত জনগণের আমানত তুলে নিচ্ছে সরকার।ব্যাংক ঋণ এখন ৪ লাখ ৩৯ হাজার ৩৩৫ কোটি টাকা
দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সরকার ব্যাপক হারে ঋণ নিচ্ছে। চলতি অর্থবছরের প্রথম ৯ মাস ২২ দিনে এসব ব্যাংক থেকে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬৫ হাজার ৪৩২ কোটি টাকা, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১২ গুণের বেশি। বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নেয়ার ফলে তারল্য সংকটে ভুগছে ব্যাংক খাত। নিয়মিত ধার করে চলছে বেশিরভাগ ব্যাংক। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে সরকারের ব্যাংকঋণের এমন চিত্র উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, গত ২২ এপ্রিল শেষে সরকারের ব্যাংকঋণের মোট স্থিতি দাঁড়িয়েছে চার লাখ ৩৯ হাজার ৩৩৫ কোটি টাকায়, গত ৩০ জুন শেষে যা ছিল তিন লাখ ৯৩ হাজার ৭৭৮ কোটি টাকা। এ হিসাবে অর্থবছরের প্রথম ৯ মাস ২২ দিনে সরকারের নিট ব্যাংকঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫ হাজার ৫৫৭ কোটি টাকায়।
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে বেপরোয়া গতির একটি অজ্ঞাত লরির ধাক্কায় নূরুল হুদা ভূঁইয়া…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ৩নং ওয়ার্ডের জামায়াত সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থীর পরিচিতি ও মতবিনিময়…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় দ্রুতগতির লরির চাপায় মা-সহ নিহত হন ৫ জন। এ…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা রেলস্টেশনসংলগ্ন স্টাফ কলোনির পরিত্যক্ত জায়গায় দীর্ঘ ৩০-৪০ বছর ধরে বসবাসরত…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে টানা ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞার…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: আওয়ামী সন্ত্রাসীরা সেদিন লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হত্যা করেছিল। সেই চিহ্নিত…
This website uses cookies.