Categories: জাতীয়

পাহাড়তলী চক্ষু হাসপাতালে বোরকা,হিজাব,নিকাব না পড়ার নোটিশ।

কাইয়ুম চৌধুরীঃ

চট্টগ্রামের পাহাড়তলী চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রে বোরকা নিকাব নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক (এইচ আর) মো. কবির হোসাইন স্বাক্ষরিত এক অফিস আদেশে নারী কর্মচারীদের বোরকা ও নিকাব পরা কঠোরভাবে নিষেধ করা হয়েছে।

এ নিষেধাজ্ঞা আগামী পহেলা মে থেকে কার্যকর করা হবে। চক্ষু হাসপাতালের মতো একটি সেবাধর্মী প্রতিষ্ঠানে এ ধরনের আদেশে সেখানকার কর্মকর্তা-কর্মচারীসহ সচেতন চট্টগ্রামবাসী রীতিমত স্তম্ভিত। এ ঘটনায় অনেকে ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করেছেন।

গত ১৬ এপ্রিল জারি করা এ নোটিশে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির শৃঙ্খলার জন্য বেশকিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাতে কর্মকর্তা-কর্মচারীসহ সকলের জন্য একটি ড্রেসকোড উল্লেখ করা হয়েছে। তাতে মহিলা কর্মকর্তা-কর্মচারীদের মুখ ঢাকতে নিষেধ করা হয়েছে। একইসাথে কর্তব্যরত অবস্থায় নিকাব এবং বোরকা কঠোরভাবে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। তবে মহিলা কর্মকর্তা-কর্মচারীদের হিজাব পরা যাবে বলে উল্লেখ করা হয়েছে।

চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র- সিইআইটিসি নামে পরিচিত হাসপাতালটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। বেসরকারি এ হাসপাতালটি চক্ষু চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। হাসপাতালটিতে প্রতিদিন প্রায় সাত শতাধিক রোগী চিকিৎসা সেবা নিচ্ছে।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

40 minutes ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

22 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

22 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.