বিশেষ সংবাদদাতা-
জানা যায়, কক্সবাজারের টেকনাফে গহীন অরণ্যে লুকিয়ে থাকা অস্ত্রধারী সন্ত্রাসীরা স্থানীয় পল্লী চিকিৎসকসহ দুই ব্যক্তিকে অপহরণ করেছে।
রবিবার (২১ এপ্রিল) রাতে টেকনাফ উপজেলার অন্তর্গত শামলাপুর টু হোয়াইক্যং ঢালা নামক সড়ক দিয়ে বাড়ি ফেরার পথে উক্ত ঘটনাটি সংঘটিত হয়েছে।
অপহরণের শিকার হওয়া এক জন হচ্ছে- উখিয়া উপজেলার থাইংখালী গ্রামের বাসিন্দা পল্লী চিকিৎসক জহির উদ্দিন, অপর জনের নাম ঠিকানা পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করে অপহৃতদের বহনকারী সিএনজির চালক ইলিয়াস জানিয়েছেন, ‘শামলাপুর অতিক্রম করে হোয়াইক্যং ঢালা সড়কের কুদুমগুহা নামক এলাকায় পৌঁছালে ব্যারিকেড দিয়ে সিএনজি গতিরোধ করে অপহরণকারী চক্রের সদস্যরা তাদের দুই জনকে অস্ত্রের মুখে জিম্মি করে গহীন পাহাড়ের দিকে নিয়ে যায়।
এসময় তাকেও মারধর করে তার ব্যবহৃত মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। এরপর সে সিএনজি চালিয়ে দ্রুত হোয়াইক্যং বাজারে চলে আসে।’ অপহৃতদের পরিবারসহ উপস্থিত জনতার কাছে ঘটে যাওয়ার ঘটনার বর্ণনা করেন।
নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…
নিজস্ব প্রতিবেদক: কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
This website uses cookies.