বিশেষ প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শারীরিক শিক্ষা কেন্দ্রের সুইমিং পুলে গোসল করতে নেমে এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে। তার নাম মুহাম্মদ সোয়াদ (১৯)। তিনি ঢাবির দর্শন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। আজ সোমবার দুপুর সোয়া ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোয়াদকে হাসপাতালে নিয়ে আসা সহপাঠী মো: সোহাগ জানান, দুপুরে ঢাবির অনেক শিক্ষার্থী সুইমিং পুলে গোসল করছিল। সেখানে সাঁতার কেটে একপাশ থেকে অন্যপাশে যাচ্ছিল অনেকে। সোয়াদ পুলের পানিতে ডুবে গিয়েছিল। সাথে সাথে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
মুহাম্মদ সোয়াদের বাড়ি বগুড়া জেলায়। তিনি হাজী মোহাম্মদ মহসিন হলের আবাসিক ছাত্র ছিলেন। তার সাঁতার জানা ছিল বলে জানান সহপাঠীরা। তবে কিভাবে পানিতে তলিয়ে গেছেন, তা জানাতে পারেনি।
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে চট্টগ্রামের…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ ইসমাইলের বাবা, সাবেক বিডিআর সুবেদার মোঃ…
সিলেট প্রতিনিধি: ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ৯৫ দশমিক ৩৩ শতাংশ পাসের হার অর্জন…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা যুবদলের…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় শতভাগ পাসের হার নিয়ে…
This website uses cookies.