Categories: জাতীয়

ছাতকের “নাফিসা ডেইরি ফার্ম” নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানব বন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকের “নাফিসা ডেইির ফার্ম” নিয়ে অপপ্রচারের প্রতবিাদে মানব বন্ধন অনুষ্টিত হয়েছে। (১৮ এপ্রিল ২০২৪ ইং) বৃহস্পতিবার বিকেলে ছাতক উপজেলা ডেইরি ফার্ম এসোসিয়েশন এর উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রঙ্গনে এ মানব বন্ধন অুনষ্টিত হয়। ছাতক উপজেলা ডেইরি ফার্ম এসোসিয়েশন এর সভাপতি ফয়ছল আহমদ এর সভাপতিত্বে অনুষ্টিত মানব বন্ধনে বক্তব্য রাখেন, “নাফিসা ডেইরি ফার্ম” এর স্বত্বাধিকারী প্রফেসর শাহ শফিকুল আলম মতি, সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবি অ্যাডভোকেট সাহাব উদ্দিন, ইউপি সদস্য মুহিবুর রহমান তালুকদার জাহাঙ্গীর, সিলেট জেলা ডেইরি ফার্ম এসোসিয়েশন এর সহ-সভাপতি আনোয়ার হোসন, সাধারন সম্পাদক নোমান আহমদ, ছাতক উপজেলা ডেইরি ফার্ম এসোসিয়েশন এর সাধারন সম্পাদক আব্দুল মালিক, সহ-সভাপতি মানিক মিয়া, কোষাধক্ষ নুর আহমদ রাজ।

মানব বন্ধনে বক্তারা বলেন, গত ১৬ এপ্রিল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রঙ্গনে সচেতন নাগরিক ফোরাম সিলেট বিভাগের ব্যানারে অনুষ্টিত মানব বন্ধনে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির চেয়ার‌্যমান দেলোয়ার হোসেন খাঁন এর বক্তব্যের একাংশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা বলেনে, ওই মানব বন্ধনে দেলোয়ার হোসেন খাঁন তার বক্তব্যের এক পর্যায়ে, ছাতক উপজেলার চেচান গ্রামের শাহ বাড়ির আঙ্গিনায় পরিবেশ দুষন করে গরুর খামার পরিচালনার বিষয়টি তুলে ধরে বলেন, ৬০/৭০টি গরু দিয়ে খামার পরিচালনা করে বর্জ্য হতে গ্রামের পরিবেশ মারাত্বকভাবে ক্ষতগ্রস্থ্য হচ্ছে। তার এই বক্তব্য উদ্দেশ্য প্রনোদিত, বানোয়াট মিখ্যা ও ভিত্তিহীন বটে। বক্তারা আরো বলেন, “নাফিসা ডেইরি ফার্ম” বিগত ০১/০২/২০১৯ ইং তারিখ হতে পরিচালনা করে আসছেন প্রফেসর শাহ শফিকুল আলম মতি। সংশ্লিষ্ট কতৃপক্ষের পরামর্শ ক্রমে বর্জ্য নিস্কাশন ব্যবস্থা আধুনিকায়ন সহ এটি একটি পরিবেশ বান্ধব খামার হিসাবে গড়ে তুলা হয় এবং পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগ থেকে ছাড়পত্র গ্রহন করে “নাফিসা ডেইর ফার্ম”। প্রফেসর শাহ শফিকুল আলম মতি’র পরিচালিত এই খামারটি উপজেলার মধ্যে একটি পরিবেশ বান্ধব খামার হিসাবে সু-খ্যাতি অর্জন করে। এই খামারে ৪/৫ জন যুবকের কর্মসংস্থান এর সুযোগ সহ গরুর গোবর দ্বারা ২টি পরিবারের জন্য পরিবেশ বান্ধব ২টি বায়ু গ্যাস প্লান্ট পরিচালিত হচ্ছে। দুগ্ধজাত গভী থেকে উৎপাদিত দুধ স্থানীয়ভাবে পুষ্টির চাহিদা পুরনে সংক্রিয় ভূমিকা পালন করছে।

বক্তারা বলেন, খামারটির কার্যক্রম শুরু হবার সময় থেকেই খামারের স্বত্বাধিকারী প্রফেসর শাহ শফিকুল আলম মতির নিকট আত্মীয় শাহ বদরুল আলম পারিবারিক দ্বন্দের কারনে বিরোধীতাসহ খামারটি ক্ষতিগ্রস্থ্য করার জন্য নানান অপচেষ্টা করে আসছেন। বিভিন্ন দপ্তরে খামারের বিরোদ্ধে পরিবেশ দুষনের কল্পকাহীনি সাজিয়ে মিথ্যা ভিত্তিহীন, বানোয়াট ও মনগড়া হয়রানীমুলক অভিযোগ দায়ের করে আসছেন। তার আনিত অভিযোগগুলো তদন্তে মিথ্যা প্রমানিত হয়েছে ও বর্তমানে খামারটি পরিবেশ অধিদপ্তর সিলেট এর সকল নির্দেশনা পালন করে পরিচালিত হচ্ছে বিধায় বিগত ০৮/০৩/২০২২ ইং তারিখে অধিদপ্তর কতৃক ছাড়পত্র প্রদান করা হয়।

বক্তারা আরো বলেন, প্রফেসর শাহ শফিকুল আলম মতির খামারের অতি নিকটে শাহ বদরুল আলম ও তার আপন ভাই শাহ মুহিবুল আলম দ্বয়ের নিজ বাসস্থান থেকে ৩০ ফুট দুরত্বে ২টি গরুর খামার বিদ্যমান যেখানে ১৫/২০টি ছোট বড় দেশীয় গরু রয়েছে। অথচ ঐসব খামারে বর্জ্য নিস্কাশনের কোন সু-ব্যবস্থা নেওয়া হয়নি এমনি কি পরিবেশ অধিদপ্তর থেকেও কোন ছাড়পত্র নেওয়া হয়নি। বক্তরা বলেন, মুলত প্রফেসর শাহ শফিকুল আলম মতির খামারের বিরুদ্ধে প্রতিপক্ষের আনিত অভিযোগ মিথ্যা প্রমানিত হওয়ায় ব্যর্থ হয়ে তাদের হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এমন অপপ্রচার করা হচ্ছে। মানব বন্ধনে বক্তারা এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ব্যক্তি উদ্যোক্তা সহ ক্ষুদ্র খামার রক্ষায় ও সকল প্রকার হয়রানী বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য কৃষিবান্ধব সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী, মৎস ও প্রাণী সম্পদমন্ত্রী মহোদয়সহ সংশ্লিষ্ট কতৃপক্ষের সু-দৃষ্টি কামান করা হয়।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

30 minutes ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

22 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

22 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.