Categories: জাতীয়

আত্মসমর্পন করে স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে স্বাগত জানানো হবে, বান্দরবানে সেনা প্রধান এসএম শফিউদ্দিন আহমেদ।

বিশেষ প্রতিবেদনঃ

কেউ যদি দেশের ক্ষতি করছে, দেশের জনগণের ক্ষতি করছে, সেটা রোধ করতে যদি আমাদের শক্ত অবস্থানে যেতে হয়, অবশ্যই যাবো। কিন্তু সেটা আমাদের প্রাথমিক লক্ষ্য না, আমরা শান্তিপূর্ণ ভাবে সবকিছুর সমাধান চাই। যদি সন্ত্রাসীরা স্বেচ্ছায় আত্মসমর্পন করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইলে তাদের স্বাগত জানানো হবে। অন্যথায় কঠোর হাতে দমন করা হবে। রবিবার সকালে (৭ এপ্রিল) বান্দরবান সেনা জোনে এসব কথা বলেন, বাংলাদেশের সেনা প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, কেউ মরণ কামড় দিলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে। সেনা বাহিনী খুবই মানবিক, আমরা সারাবিশ্বে মানবিকতার জন্য বিখ্যাত। শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ ১ নাম্বর শান্তিরক্ষীকারী দেশ। এটা অর্জনের পিছনে যেসব গুণাবলী আছে, তারমধ্যে অন্যতম হলো মানুষের প্রতি দরদ ও সহনশীলতা। আমরা কখনো মানবাধিকার লঙ্ঘন হয়, এ ধরনের কোন কাজ বাংলাদেশ সেনাবাহিনী কখনো করে নাই। এসময় বান্দরবানে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে কয়েকজন সন্ত্রাসীকে আটক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, গতকাল (শনিবার) রাতে কিছু সন্ত্রাসীকে ধরতে সক্ষম হয়েছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে। দৃশ্যমান কিছু কার্যক্রম আপনারা দেখতে পাবেন। এর ফল আপনারা সময় মতো পাবেন। আমি আপনাদের মাধ্যমে নিশ্চিত করতে চাই, আমার কাছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা খুবই পরিস্কার। বাংলাদেশের জনগণের শান্তির জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যা করণীয়, প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ, সেটাই করতে হবে। সেটা বাস্তবায়নে আমরা সক্ষম হবো বলে দৃঢ় ভাবে বিশ্বাস করছি।

সেনাবাহিনী প্রধান বলেন, এই ঘটনার আগাম তথ্য থাকলে আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নিতাম। আমরা তাদেরকে বিশ্বাস করেছি। কেএনএফের সাথে শান্তি আলোচনা চলছিল,তারা দুই বার বসেছে শান্তিচুক্তির জন্য, তৃতীয়বার বসার কথা। তারা কি কখনও বলেছে যে, না হবে না, মানি না। আমি যতটুকু শুনেছি, সবাই এর সঙ্গে জড়িত না। তাদের কিছু কিছু শান্তি চায়। কয়েকজন আছে যারা এটা চাচ্ছে না, তাদের নির্মূল করা হবে। আলোচনা শেষ হওয়ায় আগে এই অশান্তি শুরু হয়েছে, তবে দ্রুত সময়ে অশান্তি কেটে যাবে এবং শান্তি ফিরে আসবে।

এসময় সেনা প্রধান এসএম শফিউদ্দিন আহমেদের সাথে সেনাবাহিনীর বিভিন্ন পদ মর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এর আগে সেনা প্রধান হেলিকপ্টারযোগে ঢাকা থেকে বান্দরবান সেনা রিজিয়নে পৌছেন। পরে রিজিয়ন কার্যালয়ে সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় করেন।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে লরি-বাস সংঘর্ষে IIUC ছাত্রীর মৃত্যু, আহত-২ মহাসড়ক অবরোধ! ৬ দফা দাবিতে শিক্ষার্থীদের আল্টিমেটাম

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি ও বাসের মুখোমুখি সংঘর্ষে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাংয়ের…

1 day ago

সীতাকুণ্ড প্রেসক্লাবের ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সালাউদ্দিনের মায়ের ইন্তেকাল, প্রেসক্লাবের গভীর শোক

নিজস্ব প্রতিবেদক, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ড প্রেসক্লাবের ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং দৈনিক আজাদীর সীতাকুণ্ড…

2 days ago

জাতীয় রক্তদাতা দিবসে সীতাকুণ্ডে সামাজিক সংগঠনসমূহের যৌথ উদ্যোগে ‘ফ্রি ব্লাড ক্যাম্পেইনিং’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সীতাকুণ্ড: জাতীয় রক্তদাতা দিবস উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ড সিকিউরিটির সামনে বিভিন্ন সামাজিক ও মানবিক…

2 days ago

ইপিজেডে যুবদলের নতুন অফিস উদ্বোধন: “সবার আগে বাংলাদেশ” স্লোগানে কাজ করার আহ্বান মোহাম্মদ হোসেন টিটু

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ৩৯ নম্বর ওয়ার্ডের আকমল আলী রোড সংযোগ সড়ক এলাকায়…

2 days ago

চাঁদা না পেয়ে বাগানের ১৯টি গাছ কেটে ধ্বংস! সংবাদ সম্মেলনে নুরুল আবছারের দাবি, জীবন ও পরিবারের নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে ৮ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি,…

2 days ago

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাতীয় যুব দিবস উদযাপিত: সম্মাননা পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তা, সংগঠক ও প্রতিষ্ঠান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে চট্টগ্রামের…

3 days ago

This website uses cookies.