আদর্শ ছাত্র ও যুব সমাজ এর ইফতার মাহফিল ও সাহরি সামগ্রী বিতরণ ২০২৪ সম্পুর্ন।

সীতাকুন্ড প্রতিনিধিঃ

আদর্শ ছাত্র ও যুব সমাজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত, একটি সামাজিক সহযোগী স্বেচ্ছাসেবী সংগঠন, ২০২০ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে অসহায় সুবিধা বঞ্চিত মানুষের সেবা, সচেতনতামূলক কর্মসূচী , স্বেচ্ছায় রক্তদাতা তৈরী সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন গুলোর সাথে কার্যক্রম পরিচালনা করে আসছে।

আদর্শ ছাত্র ও যুব সমাজ ২০২৪ইং এই রমজানে ২০ টির ও অধিক ইফতার ও সাহরী সামগ্রী বিতরণ প্রজেক্ট সম্পন্ন করেছে।

উক্ত সহায়তা প্রজেক্ট গুলো বিতরণ শুরু করেন সংগঠনের পরিচালক সরোয়ার, সহ-পরিচালক সাইমন, সভাপতি এম হাসনাত, সাধারণ সম্পাদক আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক, জাবেদ, অর্থ সম্পাদক, তৌকির, প্রচার ও দপ্তর সম্পাদক নয়ন, প্রমুখ।

গত ১২ মার্চ ২০২৪ইং প্রথম রোজা থেকে চট্টগ্রাম সীতাকুণ্ড মিরসরাই উপজেলা বিভিন্ন স্থানে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করে আসতেছে। আজ ৩.০৪.২৪ইং মিরসরাইয়ে ডাকঘর বুড়া হুজুর মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আদর্শ ছাত্র ও যুব সমাজ এর এমন ব্যতিক্রমী মানবিক কার্যক্রম দেখে সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছে আদর্শের সদস্যবৃন্দ, আদর্শ ছাত্র ও যুব সমাজ এর পরিচালক সরোয়ার উদ্দিন আনসারী, বলেন আমাদের এই মানবিক কার্যক্রম পরিচালনা অব্যহত রাখতে, রমজান এবং ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে, রমজান মাসে অসহায় সুবিধাবঞ্চিত মানুষ এতিমদের জন্য সহযোগিতা করুন আপনার যাকাতের অংশ থেকে, ইনশাআল্লাহ আমরা আদর্শ পরিবার ঈদ সামগ্রীর ব্যবস্থা করে দিবো তাদের জন্য, সহযোগিতা করতে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করুন, ০১৮৫২৫৪১০০০ ও বিস্তারিত জানতে কল করুন ০১৮৮১৪০২০২৮ এই নম্বরে, আদর্শ ছাত্র ও যুব সমাজ এর নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী সকল স্বেচ্ছাসেবক এবং সকল সদস্যদের আন্তরিকতা ও ভালোবাসায় আমাদের এই সফলতা। সবাই আমাদের জন্য দোয়া/আশীর্বাদ করবেন, আর সেই সব অসহায় মানুষদের মুখের হাসিই আমাদের জন্য দোয়া। ইনশাআল্লাহ আমরা ৬৪ জেলায় আমাদের মানবিক কার্যক্রম চলমান রাখব। বরাবরের মতো আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।

Press Didar

Recent Posts

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাতীয় যুব দিবস উদযাপিত: সম্মাননা পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তা, সংগঠক ও প্রতিষ্ঠান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে চট্টগ্রামের…

7 hours ago

কুমিরায় চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের উঠান বৈঠক: “সৃষ্টিকর্তা যথেষ্ট দিয়েছেন, এখন মানুষের সেবা করতে চাই”

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার…

15 hours ago

উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ইসমাইলের বাবার ইন্তেকাল: সর্বস্তরের শোক ও জানাজা সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ ইসমাইলের বাবা, সাবেক বিডিআর সুবেদার মোঃ…

15 hours ago

এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩%

সিলেট প্রতিনিধি: ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ৯৫ দশমিক ৩৩ শতাংশ পাসের হার অর্জন…

1 day ago

সীতাকুণ্ডে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা যুবদলের…

1 day ago

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে শীর্ষে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড স্কুল অ্যান্ড কলেজ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় শতভাগ পাসের হার নিয়ে…

1 day ago

This website uses cookies.