বিশেষ প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরে অনুমোদনহীন অবৈধ কারখানা গড়ে তুলে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে দুইটি কারখানা মালিককে ২৫ হাজার টাকা জরিমানার করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার বিকেল সাড়ে ৫ টায় পৌর শহরের সৌখিন সেমাই কারখানা এবং দিওড় ইউনিয়নের শৌলাহারে রুবেল সেমাই কারখানায় অভিযান পরিচালনা করেন বিরামপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, সামনে ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার শৌলাহার ও পৌরশহর এলাকায় অনুমোদনহীন অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এমন অভিযোগের সত্যতা পাওয়ায় দুই সেমাই কারখানা মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বিরামপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন জানান, ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশের মত বিরামপুর কয়েকটি সেমাই কারখানায় সেমাই তৈরি হচ্ছে। সেখানেই অনুমোদনহীন অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি অপরাধে দুই কারখানা মালিককে জরিমানা করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…
নিজস্ব প্রতিবেদক: কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
This website uses cookies.