অ্যাপসের মাধ্যমে বিকাশ নম্বর নিয়ন্ত্রণ করে টাকা পাচার! ৫ জনকে গ্রেপ্তার।

মো.দিদারুল আলম।

বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয় শত শত কোটি টাকা,বিশেষ রোবোটিক্স অ্যাপসের মাধ্যমে বিকাশের এজেন্ট সিমের নিয়ন্ত্রণ চলে যেত দুবাইয়ে। সেখানে বসেই চলছিল রমরমা হুন্ডি ব্যাবসা। আর এই ডিজিটাল হুন্ডির মাধ্যমে বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয় শতশত কোটি টাকা। ঢাকা ও চট্টগ্রামে অভিযান চালিয়ে চক্রের মূলহোতা মামুনসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে গেল তিন মাসে প্রায় ৪০০ কোটি টাকা বিদেশে পাচার করেছে একটি চক্র। বুধবার (২৭ মার্চ) রাতে ঢাকা ও চট্টগ্রামে আলাদা অভিযান চালিয়ে এই ডিজিটাল হুন্ডি চক্রের মূলহোতা শহিদুল ইসলাম মামুনসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬টি মোবাইল, ১৮টি সিম কার্ড, একটি ল্যাপটপ ও ৬টি মডেমসহ সাড়ে ২৮ লাখ টাকা জব্দ করে সিআইডি।

মোহাম্মদ আলী মিয়া জানান, চট্টগ্রামের চাঁদগাঁওয়ের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউজ তাসমিয়া অ্যাসোসিয়েটের মাধ্যমে ১৫০টি এজেন্ট সিম সংগ্রহ করে চক্রটি। তবে সিমগুলো বাংলাদেশের হলেও একটি বিশেষ রোবোটিক্স অ্যাপসের মাধ্যমে এসব সিমের নিয়ন্ত্রণ চলে যায় দুবাইয়ে। সেখান থেকেই পরিচালিত হত ডিজিটাল হুন্ডির কার্যক্রম।

বাংলাদেশে এ ধরনের আরও বেশ কয়েকটি অ্যাপস সক্রিয় আছে জানিয়ে সিআইডি প্রধান বলেন, দুস্কৃতিকারীদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত থাকবে।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

18 minutes ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

22 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

22 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.