Categories: জাতীয়

সুনামগঞ্জের ছাতকে ৩ শত বস্তা ভারতীয় চি‌নিসহ ২জন চোরাকারবারী গ্রেপ্তার

ছাতক প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর রোডের ছাতক উপজেলার ভাতগাও ইউনিয়নের কচুরগাও এলাকায় ছাতক থানা পুলিশের এক বিশেষ অভিযান চলাকালে একটি নীল ও হলুদ রংয়ের এস.কে কার্গো সার্ভিস নামীয় কাভার্ড ভ্যান হইতে ৩০০ বস্তা,অর্থাৎ (১৫০০০) কেজি আমদানী নিষিদ্ধ ভারতীয় চিনি সহ দুই চোরাকারবারীকে গ্রেফতার করা হয়।

গত ২১ মার্চ বৃহস্পতিবার সকাল ৭ টা ১০ মিনিটে ছাতক থানার অফিসার ইনচার্জ শাহ আলম এর দিক নির্দেশনায় এসআই এস.এম. মাইনুল ইসলাম, এসআই আসাদুজ্জামান, এসআই মোঃ সিকান্দর আলী, এএসআই মোহাম্মদ তোলা মিয়া, এএসআই মোঃ শরিফুল ইসলাম, সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করেন।

এসময় চোরাচালান কারবারের সাথে জরিত
যোশর জেলার কোতোয়ালি থানা এলাকার মুরালী মোড় ৯ নং ওয়ার্ডের মৃত মুছা মিয়ার ছেলে রিপন মিয়া (২৮)ও সুনামগঞ্জের সুরমা ইউনিয়নের মঈনপুর গ্রামের মৃত আশ্রব আলীর ছেলে আব্দুল মনাফ (৩০) সহ ঢাকা মেট্রো ট ১৬-৭৯৩৭ নং একটি কাভার্ড ভ্যান হইতে ৫০ কেজি ওজনের ৩০০ বস্তায় মোট-১৫০০০ কেজি আমদানী নিষিদ্ধ ভারতীয় চিনি আটক করা হয়।

যার আনুমানিক বাজার মুল্য ১৬,৫০,০০০/- (ষোল লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। আটককৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে ছাতক থানার এসআই এস.এম মাইনুল ইসলাম বাদী হয়ে ছাতক থানয় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ সাল মামলা নং -১৩/২৪ দায়ের পূর্বক ধৃত আসামিদের কে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলার বিষয় নিশ্চিত করেন ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম জানিয়েছেন আটকৃত আসামিদেরকে শুক্রবার বিজ্ঞ আদালতে পেরন করা হয়েছে। জরিত অন্যান্য আসামীদের বিরুদ্ধেও নেওয়া হবে আইনি ব্যবস্থা। এছাড়াও চোরাচালান কারবারীদের বিরুদ্ধে ছাতক থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

Press Didar

Recent Posts

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

41 minutes ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

2 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

22 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

22 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

1 day ago

This website uses cookies.