শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে শিশু ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দী দিলেন ভিকটিম সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে সন্ত্রাসী হান্নানকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

সীতাকুণ্ড ( চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ সাত মামলার আসামী সন্ত্রাসী হান্নানকে অস্ত্রসহ গ্রেফতার করেছে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন বলেন, চট্টগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার, এসএম শফিউল্লাহ, বিপিএম এর দিকনির্দেশনায় সীতাকুন্ড সার্কেল এবিএম নায়হানুল বারী এবং সীতাকুন্ড মডেল থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিন, পিপিএম এর তত্ত্বাবধানে ও নেতৃত্ত্বে এসআই নাদিম মাহমুদ, এসআই মোঃ মিজানুর রহমান, এসআই সুমন শর্মা, এএসআই মোঃ আরিফুর হোসেন সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার রাত দেড়টায় বিশেষ টহল চলাকালে গোপন সংবাদ পাই যে সোনাইছড়ি ইউপির রেলওয়ে ডিপোর চলাচলের রাস্তার উপর একজন ডাকাতি করার জন্য অপেক্ষা করছে, তাৎক্ষানিক আমাদের টহল দল ঘটনাস্হলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পাইয়া একজন দ্রুত পালানোর চেষ্টাকালে এসআই নাদিম মাহমুদ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাকে আটক করেন। অতঃপর ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামী মোঃ হান্নান (৩৪), পিতা-নুর মিয়া, মাতা- হাসিনা বানু, সাং- সোনাইছড়ি, ঘোড়ামারা, কবির সওদাগরের বাড়ী, জোড়ামতল, ৮নং সোনাইছড়ি ইউপি, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম কে জিজ্ঞাসাবাদ পূর্বক তার দেহ তল্লাশী করে একটি অস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। যাহার কাঠের বাটসহ আড়াআড়ি ভাবে লম্বা ১৪ ইঞ্চি ।

ধৃত আসামী স্বীকার করে সে দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র বেচাকেনা ও বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড করিয়া আসছে। সীতাকুন্ড মডেল থানাধীন থানা এলাকার জনগনকে অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করিয়া আসছিল। উক্ত বিষয়ে সীতাকুন্ড মডেল থানার মামলা নং-২৫(০৩)২৪ ইং রুজু করা হয়েছে। তাছাড়াও আসামী মোঃ হান্নান (৩৪) এর বিরুদ্ধে ১ টি অস্ত্র আইনের মামলা, ১ টি ডাকাতি মামলা, ১ টি মাদক মামলা, ১ টি নারী ও শিশু নির্যাতন আইনের মামলা, ২ টি অন্যান্য ধারার মামলা ও ১ টি চুরির মামলাসহ সর্বমোট- ৭ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে বলে ওসি কামাল উদ্দিন জানায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »