Categories: জাতীয়

সীতাকুণ্ডে সামাজিক সংগঠনের উদ্যোগে এমপি মামুনের গণ সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এস এম আল মামুন সীতাকুণ্ডে সামাজিক সংগঠনের উদ্যোগে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল করেছেন। তিনি বলেন ধনীদের সম্পদে গরীবের হক রয়েছে। রহমত, মাকফিরাত ও নাজাতের মাস মাহে রমজানে প্রত্যেক মানুষের উচিত গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়নো। সীতাকুণ্ডে ১৪৪ টি সামাজিক সংগঠন সমূহের সমন্বয়কারী সংগঠন সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে এমপি মামুনের গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

(১৬ মার্চ ২০২৪ ইংরেজি) শনিবার বিকেল উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত সংবর্ধনা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সীতাকুণ্ড উপজেলার ৫১ টি সামাজিক সংগঠনের পক্ষ থেকে নব নির্বাচিত সংসদ সদস্য আল মামুনকে ক্রেষ্ট ও ফুলেল শুভেচছা জানানো হয়। অনুষ্ঠানে হাজ্বী মোঃ ইউছুফ শাহ ও অধ্যাপিকা দেলোয়ারা বেগমের সহযোগিতায় ২০ টি মাদ্রাসা ও এতিম খানায় ৬১ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়।

সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মাস্টার আবুল কাসেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সভাপতি লায়ন মোঃ গিয়াস উদ্দিন। সংগঠনের সাধারণ সম্পাদক পলাশ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এ কে এম তফজল হক, জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে সীতাকুণ্ডবাসীদের প্রাণের দাবি ২৫ দফা প্রস্তাবনা ও সুপারিশ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ ওমর ফারুক রাসেল।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

10 minutes ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

21 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

22 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.