ছাতকের প্রবীন মুরব্বি হাজী আব্দুল গনির দাফন সম্পন্ন।

ফজল,সুনামগঞ্জ(ছাতক)প্রতিনিধিঃ

ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের সাদারাই গ্রামের প্রবীন মুরব্বি, সালিশ ব্যক্তিত্ব হাজী আব্দুল গনি (৯০) আর নেই। শুক্রবার সকাল ৯ঘটিকার সময় তিনি নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। ইন্না–রাজিঊন। মৃত্যুকালে ৪ ছেলে ৪ মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী আত্মীয়-স্বজন রেখে গেছেন।

তিনি জাউয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও ছাতক উপজেলা খেলাফত মজলিস শাখার শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ (লদুর) পিতা। শুক্রবার বেলা ২ ঘটিকার সময় সাদারাই জামিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে অনুষ্টিত জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের ছেলে মাওলানা আব্দুল ওয়াদুদ (লুদুর)। জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন সম্পন্ন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জাউয়া দারুল হাদিছ মাদ্রাসার মোহতামিম মাওলানা মুফতি শায়েখ আব্দুস সুবহান, মাওলানা মুফতি আবু সাঈদ সাদারাই, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, শ্রমিক মজলিস সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক মাওলানা ফারুক আহমদ , জামেয়া সাদারাই মাদ্রাসার মোহতামিম মাওলানা আবুল খয়ের, খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন , ইসলামী যুব মজলিস সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক মাওলানা মুফতি আব্দুর রব, কে এম মুশাহিদ আলী, খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা আবু সুফিয়ান ভোক্তা অধিকার সিআরবি সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাকিম ফারুক আহমদ নোমান, খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা জুনাইদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ ইমাম উদ্দিন মামুন, যুব মজলিস ছাতক উপজেলা শাখার আহবায়ক হাফিজ তহুর আহমদ নোমান, খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার সমাজকল্যাণ সম্পাদক ইয়াহিয়া খান মাহবুব, প্রচার সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, যুব মজলিস ছাতক উপজেলা শাখার নির্বাহী সদস্য মাওলানা বিলাল আহমদ, আওয়ামী লীগ নেতা লায়েক আহমদ তালুকদার, যুবদল নেতা জসীম উদ্দীন, হাফিজ আবুল কালাম, খেলাফত মজলিস জাউয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম প্রমূখ।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

10 minutes ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

21 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

22 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.