সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
সীতাকুণ্ডে পিক-আপের ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। নিজ মোটরসাইকেল মেরামত করতে গ্যারেজে যাওয়ার পথে দুএর্ঘটনা ঘটেছে বলে জানাযায়। মোঃ ইয়াছিন আলী মুন্না (২২) নামে এযুবক আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর ১১টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়ার ফুলতলা এলাকায় মহাসড়কে পিক-আপ ভ্যানের ধাক্কায় নিহত হন।
নিহত মুন্না সীতাকুণ্ড থানাধীন বড়কুমিরা ইউনিয়নের নিউ রাজাপুর গ্রামের সৈয়দ সেরাং বাড়ির মোহাম্মদ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের পিতা মোহাম্মদ আলী। তিনি বলেন সকালে আমার ছেলে নিজ মোটরসাইকেল মেরামত করতে যাওয়ার সময় ফুলতলা এলাকার হাফিজ জুট মিলস’র সামনে মহাসড়কের চট্টগ্রামমূখী সড়কে একটি পিক-আপ ভ্যানের ধাক্কায় গুরুত্বর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, পিক-আপের সাথে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী আহত হলে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়েছে। দুইটি গাড়ী আটক করা হয়েছে। এব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…
ঠাকুরগাঁও সংবাদদাতা: সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…
কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…
This website uses cookies.