Categories: জাতীয়

বাংলাদেশ বুড্ডিস্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও মিলনমেলা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশ বুড্ডিস্ট ডক্টরস্ অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা, মিলনমেলা ও বৈজ্ঞানিক সেমিনার গত ১ মার্চ শুক্রবার নগরের ফয়’স লেক ও সী ওয়ার্ল্ডে সভা-সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজনের মধ্যে ছিল নবনির্বাচিত কমিটির অভিষেক, চিকিৎসক বরণ ও সন্মাননা এবং সাংস্কৃতিক সন্ধ্যা।
১ম পর্বে বৈজ্ঞানিক সেমিনারে শুরুতে মংগলাচরণ করেন নবীন চিকিৎসক ডা. শ্রেয়া চাকমা। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডা. সুনাম কুমার বড়ুয়া এবং ডা. হিমেল চাকমা (প্যানেল বিশেষজ্ঞ ছিলেন ডা. প্রীতি বড়ুয়া, অধ্যাপক ডা. চৌধুরী শর্মিলা বড়ুয়া ও সহযোগী অধ্যাপক ডা. মনোজ বড়ুয়া)।

২য় পর্বে বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত নিউরোসার্জন ও বিএসএমএমইউর সাবেক উপাচার্য অধ্যাপক ডা.কনক কান্তি বড়ুয়া।
স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া।
মহাসচিব ও অর্থসচিবের প্রতিবেদন পাঠ করেন যথাক্রমে ডা. ভাগ্যধন বড়ুয়া ও ডা. হিমাদ্রি বড়ুয়া। এরপর তাদের প্রতিবেদনের উপর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
এরপর চট্টগ্রাম সিটি করপোরেশন একুশে সাহিত্য সম্মাননা পদক পাওয়ায় সন্মাননা স্মারক প্রদান করা হয়। তাছাড়া, ১৬ জন স্নাতকোত্তর ( এমএস/ এফসিপিএস/ ডিপ্লোমা ইত্যাদি) ও বিসিএস সুপারিশ প্রাপ্ত এবং ৩৬ জন নবীন বৌদ্ধ চিকিৎসকদের বরণ ও সন্মাননা প্রদান করা হয়। এছাড়া ডা. শুভ্রময় বড়ুয়ার সম্পাদনায় ‘জীবক’ নামে একটি সুভ্যেনির এর মোড়ক উন্মোচন করা হয়।
৩য় পর্বে নবনির্বাচিত কার্যকরী কমিটি ২০২৪-২০২৫ এর অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অধ্যাপক ডা. চৌধুরী চিরঞ্জীব বড়ুয়াকে সভাপতি এবং ডা. ভাগ্যধন বড়ুয়াকে মহাসচিব মনোনীত করে ৩৩ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ডা. স্বর্ণকমল বড়ুয়া রাতুল।
বক্তব্য রাখেন অধ্যাপক ডা. অসীম রঞ্জন বড়ুয়া(, ডা. প্রীতি বড়ুয়া, অধ্যাপক ডা. শিউলি চৌধুরী, অধ্যাপক ডা. দীপি বড়ুয়া, অধ্যাপক ডা. কল্যাণ কুমার বড়ুয়া, অধ্যাপক ডা. অনুপম বড়ুয়, অধ্যাপক ডা. প্রীতি প্রসূণ বড়ুয়া এবং অধ্যাপক ডা. অসীম কুমার বড়ুয়া প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. দেবযানী বড়ুয়া ও ডা. স্নেহাশীষ বড়ুয়া এবং ডা. মৃত্যুঞ্জয় বড়ুয়া।
সবশেষে চিকিৎসক ও পরিবারের সদস্যদের মিলনমেলা, সাংস্কৃতিক সন্ধ্যা ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

Press Didar

Recent Posts

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

1 hour ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

3 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

23 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

23 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

1 day ago

This website uses cookies.