Categories: জাতীয়

শার্শায় পিতাকে পিটিয়ে রক্তাক্ত জখম করলো কোলাঙ্গার ছেলে

বিশেষ প্রতিনিধিঃ

যশোরের শার্শায় আব্দুস সাত্তার সরদার (৭৫) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে রক্তাক্ত জখমের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (০১ মার্চ) সন্ধ্যায় উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে বসতপুর গ্রামের মৃত তাছের সরদারের ছেলে।

জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় ছয়টার সময় আব্দুস সাত্তার সরদার চা খেতে বসতপুর বাজারের চৌরাস্তার মোড়ে যায়। সখানে তার উপরে তার বড় ছেলে ইসমাইল ঘুশি ও পোতা ছেলে রাজু বাশেঁর লাঠি দিয়ে মারধর করে রক্তাক্ত যখন করে। পরে তাকে উদ্ধার করে বাগআঁচড়ায় একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়।

আহত আঃ সাত্তার সরদার জানান, তার বড় ছেলে ইসমাইল সরদার ও পোতা ছেলে রাজু সরদার দীর্ঘদিন ধরে তার কাছে নগত টাকা এবং সম্পদের দাবি করে আসছিল। কিন্তু তিনি দিতে অস্বীকৃতি জানালে তার উপর পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়। তিনি আরো জানান, বড় ছেলে ইসমাইল ও পোতা ছেলে রাজু তার স্ত্রীকেও অর্থাৎ মা’কেও মারধর করে।

ভিকটিমের ছোট ছেলে শামসুর সরদার জানান, একই এলাকার যুবলীগ নেতা কবির ও আমিনুরের ইন্দনে ইসমাইল ও রাজু আামার পিতার উপরে এই পাশবিক নির্যাতন চালিয়েছে। তিনি আরো জানান, আমার পিতা খুবই অসুস্থ, তার হার্টে রিং পরানো আছে। সম্প্রতি তার চোঁখের অপারেশন করানো হয়েছে। আমার অসুস্থ পিতাকে যারা মেরে রক্তাক্ত করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

বাগআঁচড়া সাশিকো ক্লিনিকের পরিচালক ডাক্তার মমতাজ মজিদ জানান, গতকাল রাত ৮ টার সয়ম আহত অবস্থায় একজন ব্যক্তিকে ভর্তি করা হয়। তার মাথার নিচে নাকের উপরে ক্ষতের চিহ্ন আছে।

এবিষয়ে বাগাআঁড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী শহিদুল ইসলাম জানান, অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Didar

Recent Posts

খাগড়াছড়ি জেলা পরিষদ: নিয়োগে অনিয়ম ও পারিবারিক উত্তরাধিকারের অভিযোগ

 কাইয়ুম চৌধুরী: ​খাগড়াছড়ি জেলা পরিষদকে ঘিরে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, জেলা পরিষদ…

3 days ago

নাগেশ্বরীতে মায়ের ঘরে আগুন দেওয়ার অভিযোগে ছেলে গ্রেপ্তার

প্রতিনিধি, কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকের টাকার জন্য বৃদ্ধা মায়ের বসতঘরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে…

3 days ago

সীতাকুণ্ডের চার ইউনিয়নে ত্রাণ বিতরণ: মানুষের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকবো — আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড | ১৮ জুলাই, ২০২৬ ​সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন…

4 days ago

বালিয়াডাঙ্গীতে পুকূরে ডুবে শিশুর করুণ মৃত্যু।

ঠাকুরগাঁও সংবাদদাতা: ঠাকূরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পুকূরের পানিতে ডুবে মোস্তাকিম নামে ৩ বছরের এক শিশুর মর্মান্তিক…

4 days ago

ভূরুঙ্গামারীতে মোটরবাইকের ধাক্কায় নারী নিহত

রংপুর সংবাদদাতা: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মোটর বাইকের ধাক্কায় রাশেদা খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছে।…

5 days ago

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও, ১৫ জুলাই: ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় বজ্রপাতে আনোয়ার প্রভু (৫৫) ও তার ছেলে…

5 days ago

This website uses cookies.