Categories: জাতীয়

সুনামগঞ্জের ছাতকে পৃথক স্থানে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

সুনামগঞ্জ ,ছাতক প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতকে পৃথক স্থানে অগ্নিকাণ্ড ঘটেছে।
বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার দোলারবাজার ইউনিয়নের জাহিদপুর পশ্চিমপাড়া গ্রামের কাচা মিয়ার ছেলে সুজন মিয়ার টিনশেডের বসতঘর ও জটি গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে, কৃষক আঙ্গুর মিয়ার খড়ের ঘরে পৃথক এ দু’টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার রাত ২টার দিকে উপজেলার দোলারবাজার ইউনিয়নের জটি গ্রামের কৃষক আঙ্গুর মিয়ার বাড়ির পূর্ব পাশে খড়েরঘর পুড়ে ছাই হয়ে যায়। বাড়ির লোকজন রাতে হঠাৎ অগ্নিকাণ্ডের শব্দে ঘুম থেকে উঠে আগুন নেভানোর চেষ্টা করে। এর আগে গবাদি পশুর খাদ্য (খড়) পুড়ে ছাই হয়ে যায়। এদিকে, অল্পের জন্য বাড়ির বসতঘরগুলো রক্ষা পায়।
ওই বাড়ির বসবাসকারি
একাত্তরের বীরাঙ্গনে লড়াকো সৈনিক বীর মুক্তিযোদ্ধা আহমদ আলী বলেন, শত্রুতা বশত কে বা কাহারা রাতের আধাঁরে তার ভাতিজা কৃষক আঙ্গুর মিয়ার খড়সহ ঘর ও পাশের বেথঝাড় পুড়িয়ে দিয়েছে। অল্পের জন্য এ অগ্নিকাণ্ড থেকে বসতবাড়িসহ জান-মাল রক্ষা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে জাহিদপুর পশ্চিম পাড়া গ্রামের কাচা মিয়ার ছেলে সুজন মিয়ার টিনশেডের বসতঘর পুড়ে গেছে। তালাবদ্ধ ঘর পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। সাবেক মেম্বার আবুল খয়ের বলেন, রাত ৪টার দিকে তার ছোট ভাইর টিনশেডের ঘরে হঠাৎ অগ্নিকাণ্ড ঘটে। মুহুর্তের মধ্যে আগুনে পুরোঘর পুড়ে গিয়ে অন্তত ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।
সুজন মিয়া বলেন, গ্রামের ধন মিয়া মহালদার কর্তৃক তার বসতঘর পুড়ানো হয়েছে।
অপরদিকে ধন মিয়া মহালদার সুজন মিয়ার বক্তব্য মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত উল্লেখ করে বলেন, তাদের বিরুদ্ধে আমাদের বিভিন্ন মামলা মোকদ্দমা চলমান রয়েছে। আমাদের লোকদের মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর জন্য পরিকল্পিত ভাবে নিজেই তার বসতঘর পুড়াতে পারে। গ্রামের নিরপরাধিদের ফাঁসানো তাদের পরিবারের এমন পরিকল্পিত কর্মকান্ড এলাকার মানুষ ভালো করেই অবহিত আছেন।

খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ছাতক সার্কেল সহকারি পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাথে ছিলেন জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক পলাশ চন্দ্র দাশসহ একদল পুলিশ। এর আগে প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ ৫ হাজার টাকা, কম্বলসহ শুকনো খাবার দেওয়া হয়।

Didar

Recent Posts

সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ তৃণমূল ও জাতীয় পর্যায়ে সৎ, যোগ্য ও আদর্শিক নেতৃত্বের জন্য দেশবাসী থাকিয়ে…

6 hours ago

কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না

দিদার টুটুলঃ সীতাকুণ্ডের কৃতি সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা ফেরদৌস আহমেদ মুন্না বাংলাদেশ জাতীয়তাবাদী…

1 day ago

মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ পুরাতন জাহাজ ব্যবসায়ী শওকত আলী চৌধুরী হংকং থেকে আমদামী করা পুরাতন জাহাজ…

2 days ago

প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম জেলার সাতকানিয়াস্থ নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে…

2 days ago

জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ বুধবার ( ০৩ জুন) সন্ধ্যা ৭ টায় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন জঙ্গল…

2 days ago

দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪

খুলনা ব্যুরো- খুলনার দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ধোপাদী এলাকায় নুর ইসলাম লস্করের নেতৃত্বে একটি অসহায় পরিবারের…

3 days ago

This website uses cookies.