দৈনিক দেশি নিউজ 24 অনলাইনঃ
দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ১১২ জন হয়েছে। এছাড়া এই দাবানলের জেরে দেশটির একটি শহরে কয়েকশ বাসিন্দা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের প্রায় ১৪শ কর্মী। ভয়াবহ এই দাবানলে সারা দেশে ৪৩ হাজার হেক্টরেরও বেশি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বারাষ্ট্র মন্ত্রণালয়। দাবানলে আনুমানিক ৩ থেকে ৬ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে তারা।
পরিস্থিতি বিবেচনা করে স্থানীয় সময় শনিবার (৩ ফেব্রুয়ারি) এক টেলিভিশন বিবৃতিতে চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছেন তিনি।
ভালপারাইসোর রাষ্ট্রপতির প্রতিনিধি সোফিয়া গঞ্জালেজ কর্টেস বলেছেন, জরুরি অবস্থা মার্গা মার্গা এবং ভালপারাইসো প্রদেশের জন্য ঘোষণা করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা বলেছেন, দেশের বিভিন্ন অংশে প্রায় ৯২টি সক্রিয় দাবানল জ্বলছে এবং এ পর্যন্ত প্রায় ৪৩ হাজার হেক্টর জমি ক্ষতিগ্রস্থ হয়েছে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো- কিছু অগ্নিকাণ্ড শহরের খুব কাছাকাছি অঞ্চলে এমনকি কিছু শহুরে এলাকায় ঢুকে পড়েছে। এতে মানুষ, বাড়িঘর এবং স্থাপনাগুলোও ঝুঁকিতে রয়েছে।
মো: দিদারুল আলম (দিদার) সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…
নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…
নিজস্ব প্রতিবেদক: কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
This website uses cookies.