নোয়াখালীর সদর উপজেলার মাইজদীতে স্ত্রীকে গলা কেটে হত্যার পর ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক।
সোমবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার বার্লিংটনের মোড়ের দক্ষিণে বসুন্ধরা কলোনিতে এ ঘটনা ঘটে। ওই বাসার দোতলা থেকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুর রহমান রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে বিছানায় স্ত্রীর গলাকাটা মরদেহ পড়ে আছে। আর স্বামীর মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলছে। নিহতরা সম্পর্কে খালাতো ভাইবোন। কয়েক মাস আগে প্রেম করে বিয়ের পর ওই ভাড়া বাসায় বসবাস করছিলেন।
তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার পর ওই স্বামী আত্মহত্যা করেছেন। এ বিষয়ে তদন্ত অব্যাহত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…
ঠাকুরগাঁও সংবাদদাতা: সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…
কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…
This website uses cookies.