মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুক্তা আক্তার (১০) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু বরণ করছে। শুক্রবার উপজেলার মায়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব মায়ানী গ্রামের চুনিমাঝি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মুক্তা ওই বাড়ির প্রবাসী মো. শাহীন হোসেনের মেয়ে। সে আবুতোরাব এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিল সে। বাড়ির পেছনে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে শক খেয়ে সে মারা যায়।
প্রতিবেশী ওমর ফারুক আদর বলেন, মুক্তা আমার ছাত্রী। তাকে প্রাইভেট পড়াতাম। আজ দুপুরে খেলতে গিয়ে বাড়ির পেছনে বৈদ্যুতিক তারের সঙ্গে শক খেয়ে চিৎকার করলে শুনে বাড়ির লোকজন উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় ।
মায়ানী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আশরাফ উদ্দিন মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্টে একটি মেয়ে মারা যাওয়ার খবর শুনে ওই বাড়িতে ছুটে গিয়ে দেখি এই মৃত্যুর ঘটনা সঠিক।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়ার ঘটনা আমাদেরকে কেউ জানায়নি। খোঁজ নিয়ে দেখছি।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…
ঠাকুরগাঁও সংবাদদাতা: সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…
কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…
This website uses cookies.