চট্টগ্রামে পাহাড়ে বনভূমি গিলে খাচ্ছে বৈধ-অবৈধ ইটভাটা গুলো

মোঃ শাহরিয়ার সুমনঃ

৩২০ (তিনশত বিশ)  টি ইট ভাটায় গিলে খাচ্ছে প্রায় ১০০০ (একহাজার) একর পাহাড়ের বনভুমি। চট্টগ্রাম জেলা  উপজেলায় অবৈধভাবে গড়ে উঠছে ইটভাটা গুলো,ধ্বংস হচ্ছে পরিবেশ। এ ধরনের ইটভাটা গুলো বন্ধ করার জন্য দাবি জানান পরিবেশবিদরা।

রাজনৈতিক ছত্রছায়া, অল্প খরচে অধিক মুনাফা এবং কাঁচামালের সহজলভ্যতায় চট্টগ্রামে যত্রতত্র গড়ে উঠছে ইটভাটা। এতে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি কৃষিক্ষেত্রে পড়ছে প্রভাব।

প্রশাসনের নামমাত্র অভিযান ইটভাটার সাময়িক উৎপাদন থামাতে পারলেও মিলছে না দীর্ঘমেয়াদী সুফল। পরিবেশ অধিদফতরের তথ্যানুযায়ী, চট্টগ্রামের ১৪ উপজেলায় মোট ইটভাটার সংখ্যা ৩২০টি।

এর মধ্যে ১৩৮টি ইটভাটার বৈধ কাগজপত্র থাকলেও বাকি ১৮২টিরই নেই অনুমোদন। ১৪ উপজেলার মধ্যে একটি ইটভাটা রয়েছে পটিয়া উপজেলায় এবং সবচেয়ে বেশি ৬৮টি ইটভাটা সাতকানিয়া উপজেলায়।

এছাড়া রাঙ্গুনিয়া উপজেলায় ৫০টি, ফটিকছড়ি উপজেলায় ৩৩টি, লোহাগাড়া উপজেলায় ৩৩টি, রাউজান উপজেলায় ৩২টি, হাটহাজারী উপজেলায় ৩১টি, চন্দনাইশে ২৮টি, মিরসরাইয়ে ১৩টি, কর্ণফুলী এলাকায় ১০টি, সন্দ্বীপে ৬টি, বাঁশখালীতে ৫টি, সীতাকুণ্ডে ৪টি, বোয়ালখালীতে ৪টি, আনোয়ারায় ২টি ইটভাটা রয়েছে।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৫ (১) ধারায় বলা হয়েছে, কোনও ব্যক্তি ইট প্রস্তুত করার উদ্দেশ্যে কৃষিজমি বা পাহাড় বা টিলা হতে মাটি কেটে বা সংগ্রহ করে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করা যাবে না।

এছাড়া ৬ ধারায় বলা হয়েছে, কোনও ব্যক্তি ইটভাটায় ইট পোড়ানোর কাজে জ্বালানি হিসেবে কোনও জ্বালানি কাঠ ব্যবহার করতে পারবেন না।

অনুসন্ধানে দেখা গেছে, চট্টগ্রামের ৩২০ ইটভাটার মধ্যে ২৭৫টি পাহাড়বেষ্টিত উপজেলা সাতকানিয়া, লোহাগাড়া, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান এবং চন্দনাইশে অবস্থিত। এই সাত উপজেলায় গড়ে ওঠা ৮০ শতাংশ ইটভাটার প্রধান কাঁচামাল মাটির যোগান আসছে পাহাড়ি মাটি বা টিলা থেকে। এছাড়া জ্বালানি হিসেবে এখনও বিভিন্ন ইটভাটায় ব্যবহার হচ্ছে পাহাড় থেকে কেটে আনা কাঠ।

পাহাড়ি অঞ্চলে ইটভাটা স্থাপনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে বলে জানান গবেষকরা। এছাড়া এসব এলাকায় ইটভাটা থাকায় বায়ু দূষণের পাশাপাশি পাহাড় বিলুপ্ত হয়ে যাচ্ছে বলেও দাবি তাদের।

সরকারের নীতিমালার তোয়াক্কা না করেই চলতি মৌসুমে ভাটার জন্য দিনরাত নির্বিচারে পাহাড় কেটে মাটি সংগ্রহ এবং জ্বালানি হিসেবে সংগ্রহ করা হচ্ছে মূল্যবান বনজ সম্পদ। এসব ইটভাটা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই বছরের পর বছর চালানো হচ্ছে।

প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের চোখের সামনে এসব অবৈধ ইট ভাটা চালানো হলেও এ ব্যাপারে তাদের নেই কার্যকরী কোন পদক্ষেপ ।পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়মিত আর্থিক সুবিধা দিয়েই চালানো হচ্ছে এসব অবৈধ ইট ভাটা।

অন্যথায় কোন ভাবেই চালানো সম্ভব না। ভাটায় অনুমতি বিহীন রয়েছে ইটভাটা নিয়ন্ত্রনে কঠিন আইন থাকা সত্বেও কিছুই বাস্তবায়ন হচ্ছেনা।পরিক্ষীত নতুন প্রযুক্তির পরিবেশ বান্ধব ইট ভাটা করার কথা থাকলেও তা মানছে না অবৈধ ইটভাটার মালিকরা। তাছাড়া লোকালয়ের পাশেই ফসলের মাঠে গড়ে ওঠা এসব ইটভাটায় যেমন নষ্ট করা হচ্ছে কৃষি জমি, অন্যদিকে ৭-৯ বছর ধরে বনভূমি উজার করে কাঠ পোড়ানোর কারণে মারাত্মক ভাবে দূষণ করা হচ্ছে পরিবেশ।

তবে পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই এসব ভাটা চালানো হয় বলে জানান সংশ্লিষ্টরা। বেশির ভাগ জায়গায় কৃষি জমি নষ্ট করে গড়ে তোলা হয়েছে ইটভাটা। যার কারনে ইটভাটা সংলগ্ন পাহাড়ি গ্রাম এই কারণে কৃষকরা পড়েছেন বড় বিপাকে। পরিবেশের বিরূপ প্রভাব হতে নিজেদের রক্ষা করার জন্য চট্টগ্রাম জেলা প্রশাসকের বরাবর আবেদন করেছে স্থানীয় অধিবাসীরা।

বনজ সম্পদ ব্যবহারের সহজলভ্য ও দুর্বল প্রশাসনিক তদারকির কারণে সাতকানিয়া উপজেলার ইট ভাটায় ইট পোড়ানোর কারণে স্থানীয় অধিবাসীদের সৃজনকৃত ফলজ বাগানের ফলন কমে যাচ্ছে। অন্য দিকে বিলুপ্তি হচ্ছে বন্যপ্রাণী। কৃষিজমি, পাহাড়, টিলা হতে মাটি কেটে ইটের কাঁচামাল হিসেবে হয়েছে- লাইসেন্স ছাড়া ইট উৎপাদন ইটভাটার জন্য জ্বালানি কাঠ ও সংগ্রহ করা হচ্ছে।

সাতকানিয়াই যারা ইটের ভাটা করছেন তারা খুবই প্রভাবশালী এবং তাদের প্রশাসনের উচ্চ পর্যায়ে অনেক লোক আছে এমন কি মোজা ইট আর টাকা বিনিময়ে তাদেরকে সাহায্য করে যাচ্ছে।

যে যাই বলুক তাদের এ অবৈধ ইটভাটা বন্ধ হবে না। যার কারনে সাধারণ মানুষও ভয়ে কিছু বলছে না। তবে লোকালয়ে ভাটার এসব বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ায় রীতিমত স্বাস্থ্য ঝুঁকিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ।

Press Didar

Recent Posts

খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর…

17 minutes ago

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

57 minutes ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

3 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

4 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

1 day ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

1 day ago

This website uses cookies.