সুনামগঞ্জ দোয়ারাবাজারে দুই প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষে সংবাদকর্মী সহ শতাধিক আহত,

সুনামগঞ্জ (ছাতক) প্রতিনিধিঃ

সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনের দোয়ারাবাজারে নির্বাচন পরবর্তী দুই প্রার্থীর সমর্থকদের মাঝে দেশীয় ও দাড়াঁলো অস্ত্র নিয়ে সহিংসতায় উভয়পক্ষের স্থানীয় সংবাদকর্মী মোঃ আশিক মিয়াসহ শতাধিক লোকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১০জানুয়ারি ২০২৪) দুপুর ১টায় দোয়ারাবাজার উপজেলা পরিষদের সামনে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে উভয়পক্ষের শতাধিক লোকজন আহত হন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ জানুয়ারীর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মহিবুর রহমান মানিক ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরীর মাঝে নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বীতা হয়।
এতে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মহিবুর রহমান মানিক প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরীকে বিপুল ভোটে পরাজিত করে মানিক জয়লাভ করেন।

এই জয়লাভকে কেন্দ্র করে বুধবার দুপুরে ঈগল প্রতিকের পরাজিত স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরীর পক্ষের মাছিমপুর গ্রামের শামীম মিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে উপজেলা পরিষদের সামনে গিয়ে বিজয়ী প্রার্থী মহিবুর রহমান মানিকের পক্ষের উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও নৈনগাঁও গ্রামের আবুল মিয়ার লোকজনের কর্মী সমর্থকদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এতে ঘন্টাব্যাপী উভয়পক্ষের মধ্যে ধাওয়াপাল্টা ধাওয়া ও ইট পাটকেল ছুড়ে মারা হয়।

এতে স্থানীয় সংবাদকর্মী আশিক মিয়াসহ উভয়পক্ষের শতাধিক লোক আহত হন। খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে এবং টিয়ারসেল এবং রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। তবে তাৎক্ষণিক আহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ম এ ভর্তি করা হয়েছে এবং যারা গুরুতর আহত হয়েছেন তাদেরকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে পরিস্থিতি থমথমে বলে স্থানীয় একাধিক সূত্রে জানা যায়।

এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বদরুল হাসান সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারসেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে এ ঘটনায় তাৎক্ষনিক কাউকে আটক করা হয়নি। তবে কত রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট ছুড়া হয়েছে এখন সঠিক হিসেব দিতে পারছেন না। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

Press Didar

Recent Posts

চট্টগ্রামে আমবাগানের বাসা থেকে গুরু মা মৌসুমীর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার ধারণা

কাইয়ুম চৌধুরী: চট্টগ্রাম: নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় নিজ বাসা থেকে হিজড়া জনগোষ্ঠীর একাংশের গুরু…

30 minutes ago

খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর…

2 hours ago

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

2 hours ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

4 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

6 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

1 day ago

This website uses cookies.