চট্টগ্রাম, সীতাকুণ্ড উপজেলার ০৫ নং বাড়বকুণ্ড ইউনিয়নের বাড়বকুণ্ড বাজারের, নামার বাজার মসজিদ সংলগ্নে প্রতিষ্ঠিত কিছু দোকানঘর পুড়ে ছাঁই হয়ে গিয়েছে। আজ (০৩ জানুয়ারি ২০২৪ ইং) রোজ বুধবার, ভোর প্রায় ৫:৩০ ঘটিকায় আগুন লেগে কিছু দোকানঘর পুড়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছে।
ভয়াবহ এই আগুনে (০৫) পাঁচটি দোকানঘর ও মালামাল জ্বলে পুড়ে ছাঁই হয়ে যায়। দোকানগুলোর মধ্যে দুইটি পোলট্রি মোরগীর দোকান, একটি কুলিংকর্নার দুটি মুদির দোকান ছিল। এতে দোকানীদের বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়,বৈদ্যুতিক শর্ট-সার্কিটে এই আগুনের সূত্রপাত, সাধারণ মানুষের ধারণা এটি কোন দুষ্কৃতিকারীর কাজ হয়ে থাকতে পারে।
আগুন লাগার ২ ঘন্টার মধ্যে সাধারণ মানুষের সহযোগিতায় সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দুই’টি টিম এই প্রজ্বলিত আগুন নিভাতে সক্ষম হয়,এবং আশেপাশে আরো অনেক দোকানপাট ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যায়।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সুত্র থেকে যানাযায়, ভোর প্রায় ৫:৩০ টার সময় বাড়বকুণ্ড নামার-বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি টিম ঘটনাস্থলে ছুটে যায় এবং প্রায় (০২) দু’ঘন্টা যাবত অক্লান্ত চেষ্টার মাধ্যমে আগুন পরিপূর্ণ নিভাতে সক্ষম হয়। এবং আশেপাশের দোকানপাট গুলো রক্ষা ও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কমানো গিয়েছে। বর্তমানে যেসব দোকানঘর ও মালামাল পুড়ে গিয়েছে সেগুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় (০৫) পাঁচ লক্ষ টাকার মতো হবে।
এদিকে দোকানীরা বলছেন দোকানের মালামাল ও দোকানঘর সহ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকার মতো। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট-সার্কিটের কারণে হয়েছে বলা হলেও দোকানের মালিকগন ও সাধারণ মানুষের মধ্যে কেউ কেউ এটি একটি পরিকল্পিত অগ্নিকাণ্ডের ঘটনা বলে বলছেন।
খুলনা সংবাদদাতা: খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর…
মো: দিদারুল আলম (দিদার) সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…
নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…
নিজস্ব প্রতিবেদক: কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
This website uses cookies.