Categories: জাতীয়

সীতাকুণ্ডে প্রতিবেশীর হামলায় আহত ও ঘর লুটপাটের পর উল্টো মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি-সংক্রান্ত বিরোধের জেরে একটি পরিবারের সদস্যদের ওপর মারধর, বসতঘর ভাঙচুর এবং স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাটের পর টাকার প্রভাবে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আবছার গংদের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

​বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১১টায় সীতাকুণ্ড প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রতিপক্ষের বিরুদ্ধে এসব অভিযোগ তুলে ধরেন ফারজানা আক্তার রুমি (লিখিত বক্তব্যে রুমা নামে উল্লেখিত)। এ সময় তাঁর সঙ্গে বাবা মো. আলাউদ্দিন, মা নাসিমা আক্তার ও দাদি হালিমা বেগম উপস্থিত ছিলেন।

​লিখিত বক্তব্যে ফারজানা আক্তার রুমি কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের জানান, তিনি উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর (মৌলভী পাড়া) এলাকার বাসিন্দা আলাউদ্দিনের মেয়ে। তাঁদের প্রতিবেশী মো. আবছার (২৮) ও তাঁর বাবা মো. ইউনুসের (৫০) সঙ্গে দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছে। অভিযোগ অনুযায়ী, প্রতিপক্ষ টাকার জোরে তাঁর বাবার ঘরের ভিটা সংলগ্ন জমি বেশি দামে কিনে আলাউদ্দিনকে উচ্ছেদ ও বসতভিটা জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছেন।

​বসতভিটা দখলের উদ্দেশ্যে গত ৭ নভেম্বর ২০২৬ সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে আবছার ও ইউনুসের নেতৃত্বে একদল লোক তাঁদের বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেন রুমি। তাঁর ভাষ্যমতে, হামলাকারীরা দেশীয় অস্ত্র—চাপাতি, রামদা, ছুরি, চাইনিজ কুড়াল ও লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর চড়াও হয়। এতে তাঁর বাবা আলাউদ্দিন (৪৬), মা নাসিমা আক্তার (৪০), দাদি হালিমা খাতুন (৬৮) ও ছোট ভাই আরমান হোসেন রোহানসহ পরিবারের অন্য সদস্যরা আহত হন। হামলায় তাঁর বাবার মাথায় দুটি কোপে প্রায় ২০টি সেলাই দিতে হয়েছে।

​সংবাদ সম্মেলনে রুমি আরও দাবি করেন, হামলার সময় বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে পুরো পরিবার আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছে। আহতদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাঁর বাবা তিন দিন চিকিৎসাধীন থাকার পর অবস্থার উন্নতি না হওয়ায় পুনরায় হাসপাতালে ভর্তি হন।

​ঘটনার পর উল্টো প্রতিপক্ষ তাঁদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেছে বলে অভিযোগ করেন ফারজানা আক্তার রুমি। তিনি দাবি করেন, আহত পরিবারের সদস্যরা চিকিৎসা নিতে হাসপাতালে গেলে প্রতিপক্ষের কয়েকজন নারী মাথায় লাল রং লাগিয়ে আঘাতের নাটক সাজানোর চেষ্টা করেন; পরে পুলিশ বিষয়টি বুঝতে পেরে তাঁদের আটক করে। এ ছাড়া তাঁর ছোট ভাই ফেনী থেকে আহত স্বজনদের দেখতে এলে পুলিশকে প্রভাবিত করে তাকে আটক ও থানায় নিয়ে পরবর্তীতে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয় বলেও অভিযোগ তোলেন তিনি।

​সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধের দাবি জানান। পাশাপাশি গণমাধ্যমের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে নির্যাতন থেকে মুক্তি ও ন্যায়বিচার কামনা করেন তাঁরা। সংবাদ সম্মেলনে রুমির বাবা মো. আলাউদ্দিন, মা নাসিমা আক্তার ও দাদি হালিমা বেগমও বক্তব্য দেন।

Mohammed Alam

Recent Posts

মাদকের নোংরা টাকায় হাত না দেওয়ার শপথ করিয়েছি ৭১ ওসিকে: ডিআইজি আশরাফ

বিশেষ (পাবনা) প্রতিনিধি: ​রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী বলেছেন, “মাদকের নোংরা টাকায় পুলিশ হাত…

4 hours ago

সীতাকুণ্ডে ভবন নির্মাণের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট…

8 hours ago

সীতাকুণ্ডে জান্নাতুল বানাত মাদ্রাসার হিফজুল কোরআন অ্যাওয়ার্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডে জান্নাতুল বানাত মাদ্রাসার উদ্যোগে হিফজুল কোরআন অ্যাওয়ার্ড ও পুরস্কার…

1 day ago

সীতাকুণ্ডে পীরে কামেল শাহসূফী ক্বাজী মো. জামালুল্লাহ্ (রহ.)-এর বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুরস্থ পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা শাহসূফী ক্বাজী…

1 day ago

সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও পথসভা

সীতাকুণ্ড প্রতিনিধি: সারা দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কথিত জ্বালাও-পোড়াও, ভাঙচুর ও…

1 day ago

ভূরুঙ্গামারীতে মজলুম জননেতা মাওলানা ভাসানীর ৫০তম ওফাত বার্ষিকী পালিত

খন্দকার আলপ্তগীন (স্বপন) ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম): উপমহাদেশের রাজনৈতিক অঙ্গনের জ্যোতিষ্মান নক্ষত্র, আফ্রো-এশিয়া ও ল্যাটিন আমেরিকার নির্যাতিত-নিপীড়িত…

2 days ago

This website uses cookies.