Categories: জাতীয়

সীতাকুণ্ডের পাহাড়ে কৃষকদের মিলনমেলা, দোয়া মাহফিল ও প্রীতিভোজ অনুষ্ঠিত

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম):

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের দুর্গম পাহাড়ে সবজি উৎপাদনকারী কৃষকদের নিয়ে দোয়া মাহফিল ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

​গতকাল সকাল থেকে বাড়বকুণ্ড মহাসড়ক থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে, গভীর পাহাড়ের অন্তত ছয়শ ফুট উঁচুতে দুর্গম ‘জাপ্পারানী’ পাহাড়ে এ মিলনমেলার আয়োজন করা হয়। এতে স্থানীয় প্রায় দুই শতাধিক কৃষক অংশ নেন। সারা বছর দুর্গম পাহাড়ের উঁচু-নিচু ঢালু জমিতে নানা জাতের সবজি ও ফল চাষ করে জীবিকা নির্বাহ করেন এখানকার স্থানীয় কৃষকেরা। পাহাড়ের প্রতিকূল পরিবেশে কৃষিকাজে ব্যস্ত থাকা এসব কৃষকের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতে পঞ্চমবারের মতো এ মিলনমেলার আয়োজন করা হয়।

সীতাকুণ্ড ‘জাপ্পারানী’ পাহাড়

​মিলনমেলা উপলক্ষে সকাল থেকে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে পাহাড়ে সবজি চাষে নিয়োজিত কৃষকেরা অংশ নেন। ধর্মীয় আয়োজনের পাশাপাশি কৃষকদের পারস্পরিক আলাপচারিতা ও আনন্দঘন সময় কাটানোর সুযোগ সৃষ্টি হয় এই মিলনমেলায়।

​উপস্থিত বক্তারা জানান, দুর্গম পাহাড়ে নানা ধরনের সবজি ও ফল উৎপাদনের মাধ্যমে স্থানীয় কৃষকেরা জাতীয় কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। প্রতিকূল পরিবেশ ও নানা সীমাবদ্ধতার মধ্যেও তাঁরা সারা বছর কৃষিকাজ চালিয়ে যাচ্ছেন। কৃষকেরা পাহাড়ে শিম, বরবটি, ঢ্যাঁড়স, মিষ্টিকুমড়া, লাউ, বেগুন ও বিভিন্ন জাতের শাকসহ ফলের মধ্যে আম, কাঁঠাল, লিচু, গাব, আমলকী, জলপাইসহ নানা জাতের ফল উৎপাদন করে থাকেন। কৃষকদের এমন মিলনমেলা তাঁদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত এ ধরনের আয়োজনের মাধ্যমে পাহাড়ি কৃষকদের সমস্যা, সম্ভাবনা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

​অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী লোকমান হোসেন রকিব, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. কাইয়ুম চৌধুরী, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, নাঈম আহমেদ কপিল, চেয়ারম্যান প্রার্থী ও জামায়াত নেতা মাওলানা এটিএম বদরুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, আবুল বসর, অনুষ্ঠানের উদ্যোক্তা এনামুল হক, উপজেলা মৎস্য উদ্যোক্তা আব্দুল্লাহ আল মামুন, মো. হারুন, জয়নাল আবেদীন বাবলু, জেবল হোসেন ও রফিকসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

‘জাপ্পারানী’ পাহাড়ে পানির জন্য কৃষকদের কৃত্রিম টাংকি

​আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও প্রীতিভোজের মধ্য দিয়ে কৃষক মিলনমেলার সমাপ্তি ঘোষণা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা খায়রুল ইসলাম জিহাদী ও মাওলানা হাফেজ আলী আজগরসহ অন্যান্য ওলামায়ে কেরাম।

Mohammed Alam

Recent Posts

সীতাকুণ্ডে অটোরিকশা দুর্ঘটনায় ৬ বছরের শিশু গুরুতর আহত

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের দোয়াজি পাড়ায় অটোরিকশা দুর্ঘটনায় ৬ বছরের এক শিশু গুরুতর আহত হয়েছে।…

14 hours ago

কঠোর সাধনাতেই আসে কাঙ্ক্ষিত সাফল্য: আসলাম চৌধুরী এফসিএ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের…

1 day ago

লায়ন্স মাওলানা মোহাম্মদ ইউসুফ সাহেবের শ্রদ্ধেয় মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও শ্রদ্ধাঞ্জলি

শোক বার্তা: বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম জেলা সভাপতি, মানবিক ওয়েলফেয়ার সোসাইটি অব বাংলাদেশের কেন্দ্রীয়…

2 days ago

নুর ইসলাম রিয়াদ বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

কাইয়ুম চৌধুরী: ​নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কৃতি সন্তান নুর ইসলাম রিয়াদ বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের…

3 days ago

বিশ্বব্যাংক প্রতিনিধিদলের ইপসার স্মার্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার, উৎপাদনে অপচয় ও পরিবেশদূষণ কমানো এবং…

3 days ago

চট্টগ্রামে জাতীয়তাবাদী পেশাজীবী দলের অভিষেক অনুষ্ঠান,তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করবে বিএনপি: আবু সুফিয়ান

বিশেষ (চট্টগ্রাম) প্রতিনিধি: বিএনপি জনগণের জন্য রাজনীতি করে। বিগত দুঃসময়ে যারা দলকে ধরে রেখেছেন এবং…

3 days ago

This website uses cookies.