Categories: জাতীয়

সীতাকুণ্ডে কেমিক্যাল কমপ্লেক্সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে অবস্থিত কেমিক্যাল কমপ্লেক্সের ভেতরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইমন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে কমপ্লেক্সের ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

​নিহত সাইমুন উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শুকলাল হাট (ভায়েরখীল) এলাকার মোঃ লোকমানের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, সাইমন কেমিক্যাল কমপ্লেক্সের ভেতরে বিদ্যুতের তার চুরি করতে যান বলে অভিযোগ রয়েছে। সেখানে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সকালে কমপ্লেক্সের ভেতরে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিনুল ইসলাম জানান, ভোরে বাড়বকুণ্ড কেমিক্যাল কমপ্লেক্সের ভেতরে বিদ্যুতের তার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইমুন নামের এক যুবক মারা যান বলে খবর পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্ত ও তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।

Mohammed Alam

Recent Posts

সীতাকুণ্ডে আলোচিত চন্দনা হত্যা মামলায় স্বামীসহ চারজন গ্রেপ্তার

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে যৌতুকের দাবিতে স্ত্রী চন্দনা শীলকে (২২) শ্বাসরোধ করে হত্যার অভিযোগে…

2 hours ago

চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

 বিশেষ প্রতিনিধি: ​চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।…

5 hours ago

সীতাকুণ্ডে বিএনপি ও সহযোগী সংগঠনের মিলনমেলা ও আলোচনা সভা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে…

12 hours ago

চট্টগ্রাম সীতাকুণ্ডে ডেঙ্গু জ্বরে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোঃ ইয়াসিন আরাফাত নামের ৩ বছর…

12 hours ago

সীতাকুণ্ডে সিএসআইডি প্রতিনিধি দল কর্তৃক শিবপুর প্রতিবন্ধী স্কুল পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: ​সীতাকুণ্ডে ‘সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজেবিলিটি’ (সিএসআইডি)-এর প্রতিনিধি দল কর্তৃক শিবপুর…

12 hours ago

সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন: চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীর নাম ঘোষণা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৬ নং বাঁশবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে…

16 hours ago

This website uses cookies.