কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের সাগর তীরবর্তী বেড়িবাঁধ এলাকায় ৩ নং মান্দারীটোলা ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।
৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুল আলিম ও উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আরিফুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মোরছালিন, জেলা কৃষক দলের আহ্বায়ক বদিউল আলম বদরুল, বিএনপি নেতা আবুল কালাম আজাদ ও মো. সালামত উল্লাহ।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মোস্তফা, উপজেলা যুবদলের আহ্বায়ক সাহাব উদ্দীন রাজু, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকা, ওয়ার্ড যুবদলের সভাপতি মেজবা উল আলম, সাবেক ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন জসিম এবং ইতালি প্রবাসী যুবদল নেতা মোহাম্মদ মামুনসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে যৌতুকের দাবিতে স্ত্রী চন্দনা শীলকে (২২) শ্বাসরোধ করে হত্যার অভিযোগে…
বিশেষ প্রতিনিধি: চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে অবস্থিত কেমিক্যাল কমপ্লেক্সের ভেতরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইমন (২৪)…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোঃ ইয়াসিন আরাফাত নামের ৩ বছর…
বিশেষ প্রতিনিধি: সীতাকুণ্ডে ‘সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজেবিলিটি’ (সিএসআইডি)-এর প্রতিনিধি দল কর্তৃক শিবপুর…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৬ নং বাঁশবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে…
This website uses cookies.