খুলনা: খুলনার দাকোপ উপজেলার ৩ নম্বর লাউডোব ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে গ্রাম আদালত বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১১টার দিকে লাউডোব ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
লাউডোব ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সুবীর কৃষ্ণ দত্তের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও সাংবাদিক স্বপন কুমার রায়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক তুষার কান্তি দাস এবং লাউডোব ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাজু হাওলাদার।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় আয়োজিত এ সভায় ইউনিয়নের সব ওয়ার্ডের ইউপি সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মী ও গ্রাম পুলিশরা অংশগ্রহণ করেন।
সভায় গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, সহজলভ্য ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার পৌঁছে দেওয়া, স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তি করা এবং গ্রাম আদালতের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শাহীনুর রহমান বলেন, “গ্রাম আদালত সাধারণ মানুষের জন্য সহজলভ্য ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের সম্মিলিত সহযোগিতায় গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করা সম্ভব।”
সভায় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তি করা গেলে সাধারণ মানুষের সময় ও অর্থের সাশ্রয় হবে। পাশাপাশি উচ্চ আদালতগুলোতে মামলার জট ও চাপ অনেকাংশে কমে আসবে। বক্তারা আরও বলেন, গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করতে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে হবে। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় গ্রাম আদালতকে সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তির একটি কার্যকর ও আস্থার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
নিজস্ব প্রতিবেদক: সীতাকুণ্ডে জাতীয় সংসদ নির্বাচনের প্রায় আট মাস পেরিয়ে গেলেও চট্টগ্রাম-৪ আসনে এখনো কোনো…
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ডের ভাটিয়ারী হাজী তোবারক আলী উচ্চ বিদ্যালয়ে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর আলীনগর উচ্চ বিদ্যালয়ে ফলজ গাছের চারা রোপণ এবং শিক্ষার্থীদের…
নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্তব্যরত আনসার সদস্যদের দায়িত্বশীল ভূমিকা ও দ্রুত তৎপরতায় হারিয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ফতেপুর এলাকায় একটি ট্রাকের ধাক্কায় র্যাব-৭-এর ওয়ারেন্ট…
জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশে থানা পুলিশের বিশেষ অভিযানে পাঁচ আসামিকে গ্রেপ্তার করা…
This website uses cookies.