বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে সংসদীয় জনপ্রতিনিধিত্বহীনতা: ব্যাহত হচ্ছে উন্নয়ন, কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত জনগণ ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে গ্রাম আদালত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে ভাটিয়ারী হাজী তোবারক আলী উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ফলজ চারা রোপণ ও ক্রীড়াসামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক বিমানবন্দরে আনসারের তৎপরতায় স্ক্যানার বেল্টের নিচ থেকে আইফোন উদ্ধার, প্রকৃত মালিকের কাছে হস্তান্তর ফেনীতে সড়ক দুর্ঘটনায় র‍্যাব-৭ এর ওয়ারেন্ট অফিসার আলমগীর নিহত চন্দনাইশে থানা পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৫ সীতাকুণ্ডে পালিয়ে যাওয়া শেখ হাসিনার জন্মদিন পালনে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার চন্দনাইশের জান্নাতুল মাওয়া সাদিকার বাজিমাত: জিপিএ-৫ এর পর এবার বোর্ডে সাধারণ বৃত্তি লাভ চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগের ২ সদস্যসহ গ্রেপ্তার ৪
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে গ্রাম আদালত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

স্বপন কুমার রায়:

​খুলনা: খুলনার দাকোপ উপজেলার ৩ নম্বর লাউডোব ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে গ্রাম আদালত বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১১টার দিকে লাউডোব ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

​লাউডোব ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সুবীর কৃষ্ণ দত্তের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও সাংবাদিক স্বপন কুমার রায়।

​এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক তুষার কান্তি দাস এবং লাউডোব ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাজু হাওলাদার।

​বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় আয়োজিত এ সভায় ইউনিয়নের সব ওয়ার্ডের ইউপি সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মী ও গ্রাম পুলিশরা অংশগ্রহণ করেন।

​সভায় গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, সহজলভ্য ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার পৌঁছে দেওয়া, স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তি করা এবং গ্রাম আদালতের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

​বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শাহীনুর রহমান বলেন, “গ্রাম আদালত সাধারণ মানুষের জন্য সহজলভ্য ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের সম্মিলিত সহযোগিতায় গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করা সম্ভব।”

​সভায় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তি করা গেলে সাধারণ মানুষের সময় ও অর্থের সাশ্রয় হবে। পাশাপাশি উচ্চ আদালতগুলোতে মামলার জট ও চাপ অনেকাংশে কমে আসবে। বক্তারা আরও বলেন, গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করতে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে হবে। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

​সভায় গ্রাম আদালতকে সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তির একটি কার্যকর ও আস্থার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »