সীতাকুণ্ডের ভাটিয়ারী হাজী তোবারক আলী উচ্চ বিদ্যালয়ে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে একটি মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (আজ) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে মাদকবিরোধী বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার শোভা পায়।
র্যালিপরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য এক ভয়াবহ অভিশাপ। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসা ও আসক্তির বিরুদ্ধে তীব্র সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখার আহ্বান জানান তারা।
র্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইমরোজ সেলিম চৌধুরী মিনু, খোরশেদ আলম মেম্বার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, অভিভাবক সদস্য মো. সালাউদ্দিন, শিক্ষক আ. স. ম. আব্দুল মালেক এবং প্রাক্তন শিক্ষার্থী নুরুল আবছার, ফিরোজুল আলম, শামসুল আরেফিন, সালামত উল্লাহ, মো. ইকবাল হোসেন, মো. ওসমান আলী, সোহেল রানা রাজু ও বোরহান উদ্দিন সাইফুল প্রমুখ।
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর আলীনগর উচ্চ বিদ্যালয়ে ফলজ গাছের চারা রোপণ এবং শিক্ষার্থীদের…
নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্তব্যরত আনসার সদস্যদের দায়িত্বশীল ভূমিকা ও দ্রুত তৎপরতায় হারিয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ফতেপুর এলাকায় একটি ট্রাকের ধাক্কায় র্যাব-৭-এর ওয়ারেন্ট…
জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশে থানা পুলিশের বিশেষ অভিযানে পাঁচ আসামিকে গ্রেপ্তার করা…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে সীতাকুণ্ড মডেল থানা…
জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধি: চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার কিল্লাপাড়ার কৃতি শিক্ষার্থী জান্নাতুল মাওয়া সাদিকা…
This website uses cookies.