ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়িতে ‘দৈনিক ফটিকছড়ি সংলাপ’-এর অ্যাডমিন মো. বেলাল উদ্দিনকে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় আলম ওরফে আলম্যা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে, শুক্রবার দুপুরে উপজেলার বিবিরহাট বাজার এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতে গুরুতর আহত হন ফেসবুক পেজ ‘দৈনিক ফটিকছড়ি সংলাপ’-এর অ্যাডমিন মো. বেলাল উদ্দিন। ভুক্তভোগী বেলালের দাবি, মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরেই তার ওপর এ হামলা চালানো হয়েছে।
হামলার পর রক্তাক্ত অবস্থায় ফেসবুক লাইভে এসে বাঁচার আকুতি জানান বেলাল। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পরপরই ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খানের নির্দেশে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আলমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আলম দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য কেনাবেচা ও সরবরাহের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।
শোক বার্তা: বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম জেলা সভাপতি, মানবিক ওয়েলফেয়ার সোসাইটি অব বাংলাদেশের কেন্দ্রীয়…
কাইয়ুম চৌধুরী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কৃতি সন্তান নুর ইসলাম রিয়াদ বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার, উৎপাদনে অপচয় ও পরিবেশদূষণ কমানো এবং…
বিশেষ (চট্টগ্রাম) প্রতিনিধি: বিএনপি জনগণের জন্য রাজনীতি করে। বিগত দুঃসময়ে যারা দলকে ধরে রেখেছেন এবং…
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া, মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা এবং আর্থিক…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডে থিঙ্কওয়েল ইংলিশ স্কুলের (Thinkwell English School) উদ্যোগে পৌর ও উপজেলা ভিত্তিক…
This website uses cookies.