Categories: জাতীয়

সীতাকুণ্ডে মাদকবিরোধী কমিটির ৬ সদস্যকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদম রসুল ও কেশবপুর এলাকায় প্রকাশ্য মাদকের ছড়াছড়ি ও ওপেন মাদক বিক্রির প্রতিবাদ করায় মাদকবিরোধী কমিটির ৬ সদস্যকে মিথ্যা অপহরণ মামলায় গ্রেফতারের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর ২৬) বিকেল ৫টায় সীতাকুণ্ড প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মিথ্যা মামলা প্রত্যাহার ও দ্রুত মুক্তির দাবি জানানো হয়।

​সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, গত ২ সেপ্টেম্বর ২৬ মাদকবিরোধী কমিটির উদ্যোগে কদম রসুল এলাকায় একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনের উপস্থিতিতে আয়োজিত ওই সভায় বক্তারা মাদক বিক্রেতাদের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন এবং তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে মাদক ও সেবনের সরঞ্জাম নষ্ট করেন। এই কার্যক্রমের ফলে মাদক বিক্রেতাদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

​অভিযোগে বলা হয়, মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে মাদক বিক্রেতারা কমিটির লোকজনের ওপর গুপ্ত হামলা চালায়। পরবর্তীতে মাদক বিক্রেতারা উল্টো মাদকবিরোধী কমিটির সদস্যদের বিরুদ্ধে মিথ্যা অপহরণ মামলা দায়ের করে পুলিশ দিয়ে ৬ জনকে গ্রেফতার করায়। বর্তমানে নিরপরাধ ওই ব্যক্তিরা মিথ্যা মামলায় কারাগারে বন্দি রয়েছেন।

​সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, মাদক বিক্রেতা জোৎস্না ও তার পরিবার তাদের অবৈধ ব্যবসা টিকিয়ে রাখতে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তিকে হাত করেছে এবং ওই প্রভাবশালীরা জোৎস্নার কাছ থেকে নিয়মিত মাসোহারা নেয়। মাদকবিরোধী কমিটির নেতৃবৃন্দ বলেন, মাদকের প্রতিবাদ করায় যদি সাধারণ মানুষকে মিথ্যা মামলার শিকার হতে হয় এবং পুলিশ তাদের গ্রেফতার করে, তবে ভবিষ্যতে কেউ আর মাদকের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পাবে না। যেখানে রাষ্ট্র ও সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে, সেখানে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলায় জেলে যাওয়া অত্যন্ত দুঃখজনক। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটবে এবং মাদক বিক্রেতারা আরও বেপরোয়া হয়ে উঠবে।

​সংবাদ সম্মেলনে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও আটককৃতদের দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। এ সময় গ্রেফতারকৃতদের বাবা-মায়েরাও বক্তব্য রাখেন।

মিথ্যা মামলায় আটককৃতরা হলেন:

  • ​আহছান, পিতা: হোসেন
  • ​নুরুদ্দিন, পিতা: হোসেন
  • ​সাদ্দাম নিজামী, পিতা: উজ্জল নিজামী
  • ​শহীদ, মাতা: হাসিনা
  • ​আহসান হাবিব, পিতা: নুরুল আলম
  • ​সায়েদুল, পিতা: সফি (সকলের ঠিকানা: কদম রসুল, সীতাকুণ্ড, চট্টগ্রাম)
Press Didar

Recent Posts

চন্দনাইশে স্বামীর বেধড়ক প্রহারে গৃহবধূর মৃত্যু, ঘাতক স্বামী আটক

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধি: ​চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক কলহের জেরে স্বামীর অমানুষিক প্রহারে রুনা আক্তার…

1 hour ago

১৫ মাসের শিশুকে নিয়ে কারাবাস: তদন্ত প্রতিবেদনের মারপ্যাঁচ ও প্রশ্নবিদ্ধ পুলিশি ভূমিকা

কাইয়ুম চৌধুরী ​স্বামী মুহাম্মদ কাশেমকে হত্যার ঘটনায় মামলা করেছিলেন স্ত্রী ফাতেমা বেগম। স্বামীকে হারিয়ে দুই…

2 hours ago

অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ওসি প্রদীপের ক্যাশিয়ার রুবেল দে এখনো অধরা

বিশেষ প্রতিবেদক: অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, বরখাস্তকৃত ওসি প্রদীপ…

20 hours ago

চট্টগ্রাম সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর থেকে ১১১০শ বস্তা চোরাই সার উদ্ধার

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ঘাটঘর এলাকা থেকে বোটভর্তি অবস্থায় মালিকবিহীন অবস্থায়…

1 day ago

সীতাকুণ্ডের ভাটিয়ারীর কদমরসুল বাজার পরিদর্শনে জামায়াত নেতা আনোয়ার সিদ্দিক চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৪০টি দোকান…

1 day ago

সীতাকুণ্ড বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় ১৬৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও প্রকাশ্যে অস্ত্র…

2 days ago

This website uses cookies.